IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরু
Home >> খেলা >> টপ নিউজ >> শ্রীলংকা সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে দেখছে দ. আফ্রিকার

শ্রীলংকা সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে দেখছে দ. আফ্রিকার

ধূমকেতু নিউজ ডেস্ক : আসন্ন শ্রীলংকা সফরটিকে বেশ গুরুত্বপূর্ণ মনে করছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আগামী মাসে শ্রীলংকা সফরে সিমিত ওভারের সিরিজ খেলবে প্রোটিয়ারা। ২ থেকে ১৪ সেপ্টেম্বরে এই সফর সূচীতে রয়েছে তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচ। যদিও সিরিজে শীর্ষস্থানীয় কিছু খেলোয়াড়কে বিশ্রামে রাখতে পারে প্রোটিয়ারা। তারপরও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের আগে উপমহাদেশের এ সফরটি মেগা ইভেন্টের প্রস্তুতি হিসেবে দেখছে দলটি।

দক্ষিন আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বলেন, চলতি বছরের শেষ ভাগের টি-২০ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে শ্রীলংকার ওয়ানডে সিরিজে অংশ নিচ্ছেন তারা। কারণ সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন অনেকটাই শ্রীলংকার মতো।

এই সিরিজে প্রোটিয়া খেলছেন না দলের সম্মুখ সারির ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও সিমার লুঙ্গি এনগিডি। মারকুটে মিডল অর্ডার ব্যাটসম্যান ডেভিড মিলার বর্তমানে ইনজুরি থেকে মুক্তির অপেক্ষায় রয়েছেন। তবে ১০ সেপ্টেম্বর টি-২০ সিরিজ শুরুর সময় এদের সবাইকেই পাওয়া যাবে স্কোয়াডে।

গতকাল শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে প্রোটিয়া অধিনায়ক সাংবাদিকদের বলেন, ‘সেখানে যেমন সুযোগ রয়েছে তেমনি আমাদের জন্য কন্ডিশনে মানিয়ে নেবার চ্যালেঞ্জও অপেক্ষা করছে। প্রথমে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। তবে সেটিও হবে বিশ্বকাপের প্রস্তুতি। যাতে আত্মবিশ্বাস পাওয়া যায়।

ঐতিহ্যগতভাবেই স্পিন সহায়ক কন্ডিশনে ধুকতে হয় দক্ষিন আফ্রিকাকে। তবে ২০১৪ ও ২০১৬ সালে শ্রীলংকার বিপক্ষে সিমিত ওভারের দুটি সফরেই সফল হয়েছে তারা।

বাভুমা বলেন, ‘এই ধরনের চাপ নেয়ার সুযোগটি আমাদের জন্য বেশ ভাল হয়েছে। বিশেষ করে ব্যাটসম্যানদের জন্য। এই মুহুর্তে দলীয় পারফর্মেন্সে দলের বোলিং অবস্থা খুবই ভাল। এখন ব্যাটসম্যানদের সুযোগ নিজেদের ঝালিয়ে নেবার।’

সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলংকার রাজধানী কলম্বোতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31