IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> রাজশাহী >> তিন মাসে বিনামূল্যে অক্সিজেন সেবা নিয়েছেন সহস্রাধিক মানুষ

তিন মাসে বিনামূল্যে অক্সিজেন সেবা নিয়েছেন সহস্রাধিক মানুষ

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। গত প্রায় তিন মাসে সিটি কর্পোরেশনের হটলাইনে কল করে বিনামূল্যে অক্সিজেন সেবা নিয়েছেন সহস্রাধিক মানুষ। সংকট মুহূর্তে তাৎক্ষণিক অক্সিজেন পেয়ে বেঁচে যাচ্ছে অনেক মানুষের জীবন।

দুই শতাধিক অক্সিজেন সিলিন্ডার নিয়ে সিটি কর্পোরেশনের ২৪ ঘন্টা চালু এই অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ভোর কিংবা মধ্যরাত যখনই প্রয়োজন হটলাইনে (০১৭৫৮-৯০১৯০৩) কল করলেই মানুষের বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌছে সিটি কর্পোরেশনের কর্মীরা। সিটি কর্পোরেশনের মোট ১২জন কর্মী তিন শিফটে ২৪ ঘন্টা অক্সিজেন সেবা প্রদান কার্যক্রমে নিয়োজিত আছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের অক্সিজেন সেবার পাশাপাশি জরুরি ওষুধ ও খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য গত ১৭ জুন বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। উদ্বোধনের দিন সিটি বাইরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য প্রত্যেক জেলার জন্য ১০টি মোট ৪০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের কার্যালয়ের জন্য কাউন্সিলরদের মাঝে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। প্রথমদিন ১০০ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে এই সেবা কার্যক্রম চালু হয়। পরবর্তীতে যোগ হয় আরো ১০০টি সিলিন্ডার। বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশনের মেয়রকে অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এসব সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্ত ব্যক্তি বা শ^াসকষ্টে ভুগছেন এমন ব্যক্তিদের অক্সিজেন চাহিদা পূরণে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন।

জরুরি অক্সিজেন সেবার সমন্বয়কারী রাসিকের মেডিকেল অফিসার ডা. তারিকুল ইসলাম বলেন, মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন স্যারের দিকনির্দেশনায় এখন পর্যন্ত এক হাজারের অধিক মানুষকে অক্সিজেন সেবা প্রদান করা হয়েছে। এদের মধ্যে চার শতাধিক মানুষকে অক্সিজেন সিলিন্ডার প্রদানের পাশাপাশি ওষুধ ও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ২৪ ঘন্টা অক্সিজেন সেবা প্রদান কার্যক্রম চালু আছে। সব সময় গাড়ি ও অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত থাকে। যখনই নাগরিকরা কল করেন, তাৎক্ষণিক আমরা বাড়ি বাড়ি সিলিন্ডার পৌছে দিচ্ছি। প্রয়োজনে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করছি।

তিনি আরো জানান, প্রথমের দিকে অক্সিজেন সিলিন্ডারের চাহিদা অনেক বেশি ছিল। এখন করোনা সংক্রমণ কম হওয়ায় চাহিদাও কম। তবে আমরা সব সময় প্রস্তুত আছি। যখনই কল আসছি, বাড়ি বাড়ি ছুটে যাচ্ছি। এক ব্যক্তি একাধিক সিলিন্ডার প্রয়োজন হলেও সেটিও সরবরাহ করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31