IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে চেক জালিয়াতির ঘটনায় শিক্ষক গ্রেপ্তার

রাজশাহীতে চেক জালিয়াতির ঘটনায় শিক্ষক গ্রেপ্তার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে চেক জালিয়াতির ঘটনায় আকতারুজ্জামান হানিফ নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর কাটাখালি থানা পুলিশ। রোববার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে কাটাখালি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আকতারুজ্জামান হানিফ কাটাখালি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ৭ জুলাই তারিখে শিক্ষক আকতারুজ্জামান হানিফ তিনি ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যবসায়ীক এবং সাংসারিক প্রয়োজনে বাদী রাজশাহীর পবার এলাকার আব্দুল মান্নানের ছেলে মাইনুল ইসলাম সুমনের কাছ থেকে টাকা ধার নেয়।

সেই টাকা আকতারুজ্জামান হানিফ পরবর্তীতে ২০১৯ সালের ২৪ নভেম্বর রাজশাহী পবা শাখার সোনালী ব্যাংকের ৬ লাখ ৫০ হাজার টাকার চেক গণ নং (৯২৮১৪৩৬) ও একাউন্ট নম্বর (৪৬১৪৪৩৪০১১৮৬৬) প্রদান করেন। পরবর্তীতে বাদী মাইনুল ইসলাম সুমন ওই টাকা ব্যাংক থেকে উত্তোলন করতে গেলে ব্যাংক থেকে জানিয়ে দেওয়া হয় আকতারুজ্জামান হানিফের একাউন্ট টাকা নেই। পরে চেকটি রাজশাহী পবা শাখার সোনালী ব্যাংক ডিজঅনার ঘোষণা করেন।

এ ঘটনায় বাদী মাইনুল ইসলাম সুমনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি সরল বিশ^াসে আকতারুজ্জামান হানিফকে ৬ লাখ ৫০ হাজার টাকা ব্যবসায়ীক এবং সাংসারিক প্রয়োজনে টাকা ধার দেয়। এরপর নির্দিষ্ট সময় পার হলে আমি আমার পাওনা টাকা তার কাছে ফেরত চাই। কিন্তু সে বিভিন্ন রকম টালবাহানা করে আমাকে ঘুরাতে থাকে। আমি এর প্রতিকার চেয়ে একাধিকবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দারস্ত হয় আমার প্রাপ্য টাকাটি ফিরে পেতে। কিন্তু দুঃখের বিষয় তাতেও কোন সুরাহা হয়নি। সর্বশেষ আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আমি বিশ্বাস করি বিজ্ঞ আদালত আমাকে ন্যায় বিচার দিবেন।

এ বিষয়ে কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান বলেন, কাটাখালি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আকতারুজ্জামান হানিফের বিরুদ্ধে চেক জালিয়াতির ঘটনায় আদলত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে সর্বশেষ রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে দুপুর সোয়া ১২ টার দিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31