IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৭ লাখের বেশি মানুষের মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ৭ লাখের বেশি মানুষের মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ১৯ হাজার ৬৭৪ জনে এবং আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার ৮৯৭ জন। জনস হপকিনন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে প্রাণহানির সংখ্যা রাজধানী ওয়াশিংটনের জনসংখ্যার প্রায় সমান।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, দৈনিক গড়ে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে জনসংখ্যার ৫৫.৭ শতাংশের পুরোপুরি টিকাদান সম্পন্ন হয়েছে।

মহামারির প্রাথমিক পর্যায়ে কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভ্যাকসিন প্রদানে বিশ্বের মধ্যে সবচেয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। যা ব্রাজিল এবং উচ্চ সংক্রমণের ডেল্টা ভ্যারিয়ান্টের মুখোমুখি হওয়া ভারতের চেয়েও অনেক বেশি।

বিশব্যাপী করোনাভাইরাসের ঢেউ গত আগস্টের শেষদিকে সর্বোচ্চ পর্যায়ে ছিল, এ সময় যুক্তরাষ্ট্রে কোভিড ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে। ডিসেম্বরে মার্কিন কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রম শুরু করেছিল, যা এপ্রিলে শীর্ষ পর্যায়ে পৌঁছায়। কখনো কখনো দৈনিক ৪ মিলিয়নের বেশি টিকা প্রদান করা হয়েছে।

বর্তমানে দেশটিতে টিকাদান কার্যক্রম যথেষ্ট ধীরগতির। সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারীদের সিংহভাগই টিকা নেয়নি বলেও স্বাস্থ্য দফতরের বুলেটিনে উল্লেখ করা হয়।

নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ অনুযায়ী, গত সাড়ে তিন মাসে যারা মারা গেছে, তাদের সিংহভাগই আমেরিকার দক্ষিণের স্টেটসমূহের বাসিন্দা ছিলেন। তারা টিকা নিতে এখনো অনীহা প্রকাশ করছেন। ফ্লোরিডা, মিসিসিপি, লুইজিয়ানা এবং আরকানসাস স্টেটে সংক্রমণ এবং মৃত্যুর হার কোনোভাবেই কমানো যাচ্ছে না।

স্বাস্থ্যবিধি মানা দেশটির বেশিরভাগ অংশে একটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। যা আমেরিকানদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। কয়েকজন রিপাবলিকান গভর্নর যেমন টেক্সাস এবং ফ্লোরিডায় ব্যক্তি স্বাধীনতার কথা উল্লেখ করে তাদের রাজ্যে মাস্ক পড়ার বাধ্যবাধকতা রহিত করতে চেয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে প্রায় ৫০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31