IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> রাজশাহী >> জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ২০২১-২০২৩ ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন সংক্রান্ত বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে নগর ভবনের সিটি হল সভাকক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় আগামী ১৩ নভেম্বর নির্বাচনের সম্ভাব্য ঘোষণা ও নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন করে দেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম, চারজন সহকারী নির্বাচন কমিশনার হলেন, যথাক্রমে রফিকুল ইসলাম, আব্দুল মান্নান, মাহাতাব হোসেন চৌধুরী ও আবুল কালাম।

নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।

সভায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, আমার উপর আস্থা রেখে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, সেটি সঠিকভাবে পালন করবো। রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের সম্ভাব্য তারিখ ১৩ নভেম্বর ঘোষণা করা হলো। স্বচ্ছতা ও নিরপেক্ষভাবে নির্বাচন করা হবে।

সভায় মেয়র আরও বলেন, পরিবহন সেক্টরে যানবাহনগুলোর মধ্যে ট্রাক ও ট্র্যাংকলরী গুরুত্বপূর্ণ বাহন। মালামাল সারাদেশে পৌছে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এসব পরিবহন। আর এসব পরিবহনের শ্রমিকদের কল্যানেই গঠিত আপনাদের শ্রমিক ইউনিয়ন। মালিক, শ্রমিক ও নেতারা আপনারা ঐক্যবদ্ধ থাকলে সবার কল্যান হবে। নিজেদের কল্যানে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আলহাজ¦ রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী ও সহ সভাপতি আব্দুল মান্নান। সভায় আরো বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান ও রাজশাহী জেলা ট্রাক ও ট্যাংকলরী মালিক সমিতির সভাপতি আবুল কালাম।

সভায় রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31