IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে জেল হত্যা দিবস পালিত হয়েছে।

বুধবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, কালো পতাকাসহ ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পরে শোক মিছিলটি বের হয়ে জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনউজ্জামান রোকন।

এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগের সবাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের প্রচার প্রকশনা সম্পাদক জামাল আব্দুল নাসের পলেন, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমুন, উপ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সদ্য স্বাধীন হওয়ার পর ভঙ্গুর দেশকে বঙ্গবন্ধু যখন উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ঠিক সেসময় স্বাধীনতার পরাজিত শক্তি ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের অন্যান্য সদস্যদের নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তার রেস কাটতে না কাটতে ইতিহাসের সাক্ষি কারাবন্দি অবস্তায় জাতীয় ৪ নেতাকে রাতের অন্ধকারে কারাগারে নির্মমভাবে হত্যা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে সেই স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র আজও থেমে নেই। সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31