IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> প্রবাস >> টপ নিউজ >> যুক্তরাষ্ট্রে বর্ষবরণে গাড়ি হামলায় নিহত বেড়ে ১৫

যুক্তরাষ্ট্রে বর্ষবরণে গাড়ি হামলায় নিহত বেড়ে ১৫

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার অরলিন্স শহরে বর্ষবরণ উদ্‌যাপনে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। বুধবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে নিউ অরলিন্সের ডা. ডোয়াইট ম্যাককেনা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

এক বিবৃতিতে তিনি জানান, ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন এবং ক্যানাল স্ট্রিটের সংযোগস্থলে ঘটিত এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। ময়নাতদন্ত সম্পন্ন হতে কয়েকদিন সময় লাগবে এবং নিকটাত্মীয়দের সাথে কথা বলার পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে।

বুধবার স্থানীয় সময় রাত ৩টার পর নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে এক ব্যক্তি ভিড়ের মধ্যে পিকআপ ট্রাক চালিয়ে দেয়। এতে বেশ কয়েকজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, গাড়ির চালকও নিহত হয়েছেন, তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছে। এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে একজন ব্যক্তি নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়। এতে কয়েকজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আমরা এটি সন্ত্রাসবাদের কাজ হিসেবে তদন্ত করছি।

লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এই সহিংস ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনাটি সম্পর্কে নিউ অরলিন্সের মেয়রের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ-দীন জব্বার (৪২), যিনি টেক্সাসের বাসিন্দা। তিনি একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে। এফবিআই মনে করছে, হামলায় তিনি একাই ছিলেন না।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31