IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশকালবেলার ভুয়া ফটোকার্ডে বিএনপি নেতাদের নামে অপপ্রচার, ফুলবাড়ীতে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সভার বিষয়ে জেলা প্রশাসকের সাথে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎমোহনপুরে খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীক্যানসারের চিকিৎসার মাঝেই কাজে ফিরছেন অভিনেত্রী দীপিকাচারঘাটে গ্লোবাল অ্যাকশান উইক উপলক্ষেদারিদ্র ও বৈষম্য নিরসনে সামাজিক সুরক্ষা নাগরিক সম্মেলনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, গ্রেফতার ২সিরাজগঞ্জ জেলা প্রশাসনের গণশুনানি‘চলতি অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪ শতাংশ’ফুলবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের পানি নিস্কাশন ও সড়ক নির্মানসহ নানা দাবিতে মানববন্ধন
Home >> খেলা >> করোনার মাঝে প্রেমিকার সাক্ষাৎ, জেলে যেতে হবে রিয়াল তারকাকে!

করোনার মাঝে প্রেমিকার সাক্ষাৎ, জেলে যেতে হবে রিয়াল তারকাকে!

ধূমকেতু নিউজ ডেস্ক : আরও একবার নিজেকে ঝামেলায় ফেললেন রিয়াল মাদ্রিদের সার্বিয়ান ফরোয়ার্ড লুকা জোভিচ। নিজ দেশ সার্বিয়ার করোনাভাইরাস প্রটোকল ভঙ্গ করায় ছয় মাসের জেল হতে পারে ২২ বছর বয়সী এ তারকা ফরোয়ার্ডে।

২০১৯ সালে আইনট্রাখট ফ্রাংকফুট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে খুব কম সময়েই মাঠের কোনো ঘটনায় শিরোনাম হয়েছেন জোভিচ। বরং মাঠের বাইরের ঘটনায় বারবার আলোচনার বিষয়বস্তু হয়েছেন তিনি।

সে ধারাবাহিকতায় এখন যেন হাজতবাস অপেক্ষা করছে তার সামনে। গত মার্চে করোনাভাইরাসের কারণে পুরো রিয়াল মাদ্রিদ স্কোয়াড যখন কোয়ারেন্টাইনে ছিল, তখন সেখানে না থেকে তিনি ফিরেছিলেন দেশে।

সার্বিয়ার প্রসিকিউটর অফিস থেকে জানানো হচ্ছে, তখন দেশে আসলেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানেননি জোভিচ। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে যে আইন অনুসরণ করতে হবে, সেটির ব্যাপারে শুক্রবার সিদ্ধান্ত নেয়া হবে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবর, এরই মধ্যে শাস্তি থেকে বাঁচার জন্য ৩০ হাজার ইউরো বা ত্রিশ লাখ টাকার বেশি জরিমানা দিয়েছেন জোভিচ। তবে সার্বিয়ান প্রসিকিউটররা স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে তার ছয় মাসের জেলের আবেদন করবেন।

সব সমস্যার শুরুটা হয়েছে মূলত জোভিচ নিজের সন্তানসম্ভবা প্রেমিকাকে দেখতে স্পেন ছেড়ে সার্বিয়ায় আসায়। তবে তখন তিনি দেশে ফিরে করোনাবিধি মান্য করলেই আর কোনো ঝামেলায় পড়তে হতো না।

কিন্তু তখন কোয়ারেন্টাইনে না থেকে ৩০ বছর বয়সী প্রেমিকা সোফিজা মিলোসেভিচকে নিয়ে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের অনেক জায়গায় ঘুরতে গিয়েছেন জোভিচ। যেসব ছবি দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এ কারণেই মূলত উঠেছে করোনাবিধি অমান্য করার অভিযোগ।

যদিও লুকা জোভিচের বাবা মিলানের দাবি, তার ছেলে ও সন্তানসম্ভবা প্রেমিকার সেসব ছবিগুলো মূলত স্পেনে তোলা। তবে মার্চে যে জোভিচ দেশে ফিরেছেন, সেটি স্বীকার করে নিয়েছেন মিলান। এমনকি যদি আসলেই নিয়ম ভেঙে থাকেন জোভিচ, তাহলে যথাযথ শাস্তিও মেনে নেয়ার কথা বলেছেন তার বাবা।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কায় মিলান বলেছেন, ‘লুকার দুইবার করোনা পরীক্ষা করানো হয় এবং দুইবারই নেগেটিভ আসে। তাই সে ভেবেছিল সার্বিয়ায় ফিরতে সমস্যা নেই। কিন্তু এখন দেখা যাচ্ছে এটা গুরুতর অপরাধ হয়ে গেছে। তাকে জেলে যেতে হলে যাবে। সার্বিয়ার বিচারব্যবস্থার প্রতি আমার সমর্থন রয়েছে। তবে ০আগে আসলেই দোষী প্রমাণিত হতে হবে।’

‘সে (জোভিচ) কোনো ভুল করে থাকলে আমি এ (ছয় মাসের জেল) সিদ্ধান্তও মেনে নেবো। কিন্তু সে বেলগ্রেড পৌঁছে বাড়িতেই থেকেছে। ওর প্রেমিকা এখন সন্তানসম্ভবা, তাই জন্মদিন পালন করতেও বাইরে যেতে পারি। তাদের কিছু ছবি বেরিয়েছে, সেগুলো আসলে স্পেনে থাকতেই তোলা।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031