ধূমকেতু প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে মোহনপুরে সোমবার ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মোহনপুর উপজেলার মহব্বতপুর-পালশা বিলে এ প্রতিযোগিতার আয়োজন করেন ধুরইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন।
প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থানের ৬০ জন অশ্বারোহী তিনটি গ্রুপে অংশগ্রহণ করেন। এতে প্রথম হন মহব্বতপুর গ্রামের আবদুল মান্নান। তিনি একটি গরু পুরস্কার পান। দ্বিতীয় থেকে নবম স্থান অর্জন করা অন্য আটজনকে একটি করে খাসি পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মোহনপুর উপজলো আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, ধুরইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মৌগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন বিশ্বাস, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন, কেশরহাট পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবাইয়্যাত হোসেন উজ্জল প্রমুখ।


