IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা মোটর মেকানিক্যাল ইউনিয়নের সদস্যদের মতবিনিময়

রাজশাহী জেলা মোটর মেকানিক্যাল ইউনিয়নের সদস্যদের মতবিনিময়

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা মোটর মেকানিক্স ইউনিয়নের একাংশের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ইসলামপুর দেবিসিং পাড়া মাইনুল মিস্ত্রির গ্যারেজে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী জেলা মটর মেকানিক্স ইউনিয়নের সদস্য আবু বাক্কার সিদ্দিকি।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা মটর মেকানিক্স ইউনিয়নের সদস্য মঞ্জুর রহমান, মনিরুল ইসলাম, আব্দুস সাত্তার, জিয়ারুল ইসলাম, রতন, রফিক ইসলাম, সালামসহ অত্র ইউনিয়নের শতাধিক সদস্যবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রাজশাহী জেলা মটর মেকানিক্স ইউনিয়নে ৩৬২ জন কার্ডধারী সদস্য থাকলেও ৭২ জনের নাম লেজার বইতে রয়েছে। কিন্তু বাকি ২৯০ জনের নাম লেজার বইতে নাই। বর্তমান কমিটির সদস্যরা নির্বাচন দিতে চাইনা। ১৫ বছর থেকে তারা কোন নির্বাচন দেয়নি। আগামীকাল ২৫ ডিসেম্বর ভোট গ্রহনের জন্য নির্ধারিত ছিলো ও রানাকে নির্বাচন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিলো। কিন্তু বর্তমান কমেটির কিছু সদস্য নির্বাচন চাইনা, তারা রানাকে প্রধাণ নির্বাচন কমিশনের চেয়াম্যান থেকে বাদ দিয়েছেন। আমরা এসব অনিয়মের প্রতিবাদ জানায়। এ বিষয়ে সাধারণ সদস্যদের পক্ষে পক্ষে নওশাদ আলী কমল (সদস্য কার্ড-২৪৪) গত ১৫ ডিসেম্বর বিভাগীয় শ্রম দপ্তর রাজশাহীর রাজশাহীর রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন এ সাধারণ সভায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন না করা ও ইউনিয়নের আনুমানিক ৫০ থেকে ৫৪ লাখ টাকা আত্মসাৎ এর বিষয়ে অভিযোগ দায়ের করেন।

তারা আরও বলেন, আমাদের সংগঠন, রাজশাহী জেলা মটর মেকানিক্স ইউনিয়ন (রেজি নং- রাজ-২৮৩৬), আর ডি এ মার্কেট শিরােইল, ঘোড়ামারা, বোয়ালিয়া, জেলা- রাজশাহী এর গত ২৬/১১/২০২১ খ্রিঃ তারিখে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভা অনুষ্ঠানে সাধারণ সদস্যদের মাঝে থেকে বার বার নির্বাচন কমিশন গঠন করার জন্য অনুরোধ জানানাে হলেও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যগণ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন নাই। ইউনিয়নের বর্তমান কমিটি নির্বাচন না করে অবৈধ্য ভাবে ১০ বছর যাবৎ ক্ষমতায় আছেন এবং ৮ থেকে ১০ বছর যাবৎ ইউনিয়নের বার্ষিক হিসাব নিকাশ সাধারণ সদস্যদের মাঝে প্রকাশ করা হয়নি। ইউনিয়নের সাধারণ সদস্যগণ সাধারণ সভায় এই ৮ থেকে ১০ বছরের হিসাব জানতে চেলে তারা কোন হিসাব দিতে পারে নাই।

বক্তারা আরও বলেন, ইউনিয়নের এই ৮ থেকে ১০ বছরের প্রায় ৫০ থেকে ৫৪ লক্ষ টাকার বর্তমানকার্যনির্বাহী কমিটি আত্বসাৎ করেছেন এবং ইউনিয়নের সাধারণ সদস্য রেজিষ্ট্রার খাতা আত্বগোপন করে রাখেন যা সদস্যদের মাঝে প্রকাশ করেন এবং হাস্যকর বিষয় এই যে, গত ২৬/১১/২০২১ খ্রিঃ তারিখে সাধারণ সভায় সাধারণ সদস্যদের মাঝে থেকে বার বার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার জন্য বলা হলে তারা নির্বাচন পরিচালনা কমিটি গঠন না করে পরে নিজের ইচ্ছা মতো নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন যা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানসহ দু-জন সদস্য যারা নিজেরাই কেউ অবগত নয় এবং তারা এ ব্যাপার কোন কিছুই জানেনা।

অতএব অনুগ্রহ করে পুনরায় সাধারণ সভায় মাধ্যমে সকল সদস্যদের উপস্থিতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং ৮ থেকে ১০ বছরের বার্ষিক হিসাবসহ ইউনিয়নের কাগজপত্র যাচাই বাছাই করার জন্য অনুরোধ জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31