IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভবিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪শীতের শুরুতেই হাত-পায়ে গ্লিসারিন মাখা কেন জরুরি?‘ব্রেক্সিটে যুক্তরাজ্যের লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে জারিমানাডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার করে এসআরবি-১পোরশায় বালিকা প্রীতি ফুটবল ফাইনালরাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসা
Home >> টপ নিউজ >> প্রবাস >> যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘে কারা ইসরাইলের পক্ষে ভোট দিল?

যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘে কারা ইসরাইলের পক্ষে ভোট দিল?

ধূমকেতু নিউজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে সীমাহীন যুদ্ধাপরাধ চালিয়েছে তা তদন্ত করার জন্য জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচআরসি’র উদ্যোগের প্রতি ১২৫টি দেশ সমর্থন দিয়েছে।

চলতি বছরের মে মাসে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ১১ দিন ধরে আগ্রাসন চালায় এবং তাতে ভয়াবহ রকমের যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে।

ইউএনএইচআরসি’র বোর্ড কথিত গ্রিন লাইনে ইসরাইলি সামরিক বাহিনীর সীমাহীন মানবাধিকার লঙ্ঘনের পূর্ণাঙ্গ তদন্তের অনুমোদন দিয়েছে। ইসরাইল অধিকৃত পশ্চিম তীর এবং অবরুদ্ধ গাজা উপত্যকাকে সংযুক্ত করেছে এই গ্রিন লাইন।

যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের ব্যাপারে ইউএনএইচআরসি’র পক্ষ থেকে অর্থ বরাদ্দ না দেয়ার আহ্বান জানিয়েছিল ইহুদিবাদী ইসরাইল। তেল আবিবের এই আহ্বানের পর বৃহস্পতিবার রাতে ১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়।

এতে ইসরাইলের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে ১২৫ দেশ, আমেরিকা এবং ইসরাইলসহ আটটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন আর ভোট দেয়া থেকে বিরত ছিল ৩৪টি দেশ। ইসরাইলের পক্ষে ভোট দেয়া অন্য ছয়টি দেশ হচ্ছে- মার্শাল আইল্যান্ড, মাইক্রোনেশিয়া, নাউরু, হাঙ্গেরি, পালাউ এবং পাপুয়া নিউগিনি।

ভোটাভুটির পর জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি রিয়াদ মানসুর এর প্রশংসা করেন এবং ইসরাইলের অপরাধযজ্ঞ তদন্তের জন্য বাজেট বরাদ্দ দেয়ায় জাতিসংঘ সাধারণ পরিষদকে তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের পক্ষ থেকে ত্রাণ তহবিল বাড়ানোর অনুরোধ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31