IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> পুঁজিবাজার : দেশে আট মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

পুঁজিবাজার : দেশে আট মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের পুঁজিবাজারে বুধবার (২৯ ডিসেম্বর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৭৩৫ কোটি টাকা। যা গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন।

জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে ৬ হাজার ৭৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫২২ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩৫ কোটি ৩৭ লাখ টাকা। যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান। এর আগে গত ১৯ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৯৭ কোটি ২৯ লাখ টাকা। এরপর লেনদেন এতো নিচে নামেনি। গত মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৭২ কোটি ৬০ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৩৩ টির, কমেছে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬২১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ১২ পয়েন্ট কমে ১১ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১৯ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ কোটি ৩৮ লাখ টাকা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930