ধূমকেতু নিউজ ডেস্ক : আইন ও বিচার প্রশাসনে পারস্পরিক সহযোগিতায় বাংলাদেশ এবং ভারত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সকালে রাজধানীর গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।
এসময় ভারত বাংলাদেশের প্রতিবেশী এবং খুব ভালো বন্ধু উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘উত্তরোত্তর দুই দশের সম্পর্ক আরও উন্নত হবে; বিনিময় হবে অভিজ্ঞতা।’
সাক্ষাতে করোনা মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news