IMG-LOGO

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে এক কেজি গাঁজা ও ১১৩পিস ট্যাপেন্টাডল বড়ি উদ্ধারতানোরে গৃহবধূর রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধারসিংড়ায় অবৈধভাবে সরকারি সার বিক্রি, ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা অর্থদন্ডরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ২মাদক সেবির কারাদন্ড১১ হাজার ৪৯৫ জন ডাক্তার নিয়োগ দেবে সরকার, সংসদে স্বাস্থ্যমন্ত্রীকুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২বাঘায় গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১, আহত ১অনির্দিষ্টকালের জন্য বন্ধ প্রাথমিক শিক্ষকদের বদলিগত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যুচিত্রনায়িকা পরীমনির কোলে ফুটফুটে শিশুরাণীনগরে ৩য় শ্রেনীর শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটকপুঠিয়ায় সারের জন্য মহাসড়ক অবরোধযুক্তরাষ্ট্রে অ্যামাজন প্রাইম এয়ারের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫, আহত ৫বাগমারায় পাঁচ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ‘এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে’
Home >> অর্থনীতি >> টপ নিউজ >> বেসিক ব্যাংকের ঝণ জালিয়াত, তদন্তে কমিটি গঠন

বেসিক ব্যাংকের ঝণ জালিয়াত, তদন্তে কমিটি গঠন

ধূমকেতু নিউজ ডেস্ক : ঋণ জালিয়াতির ঘটনায় আলোচিত রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংকে নিয়োগে নানা অনিয়ম উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। বহুল আলোচিত এ ব্যাংকটির নিয়োগ নিয়ে ২০১৩-২০১৪ অর্থ বছরের বিশেষ সরকারি নিরীক্ষায় অনিয়মের ঘটনা উঠে এসেছে।

নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়, কোনও আবেদন না করে বা জীবনবৃত্তান্ত জমা না দিয়েও চাকরি পেয়েছেন অনেকে। ভুয়া পরীক্ষা ও ভুয়া সনদ দিয়েও চাকরি করার ঘটনাও ঘটেছে। অনেকক্ষেত্রে চাকরি পেতে বয়সও কোনও বাধা হয়নি।

৭২৬ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে আপত্তি দেয়া হয়েছে। এসব নিয়োগ ও পদোন্নতি হয়েছে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুর সময়ে।

এসব আপত্তির বিষয়ে জবাব না পেয়ে ২০১৫ সালে বেসিক ব্যাংককে তাগিদপত্র দেয় অডিট অধিদপ্তর। জবাব না পেয়ে একই বছর আধা-সরকারি পত্র জারি করা হয়। সর্বশেষ ২০২১ সালের জুনে তারা জবাব দিয়েছেন। কিন্তু জবাবগুলো সন্তোষজনক ছিলো না। নিরীক্ষা প্রতিবেদনে অনিয়মের মাধ্যমে নিয়োগ-পদোন্নতি দেয়ার সঙ্গে সংশ্লিষ্ট সবার দায় দায়িত্ব নির্ধারণসহ আইনানুগ ব্যবস্থা নেয়া এবং নিয়োগকারী অথবা সংশ্লিষ্ট কর্মচারীর কাছ থেকে বেতন ভাতা বাবদ পরিশোধ করা অর্থ আদায় করা এবং নিয়োগ বাতিলের সুপারিশ করা হয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটিতে অডিট আপত্তিগুলো নিষ্পত্তির জন্য উঠলে সংসদীয় কমিটি এসব অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এই অনিয়মের সঙ্গে জড়িত এবং যারা অনিয়মের মাধ্যমে চাকরি ও পদোন্নতি পেয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পক্ষে মত দিয়েছেন কমিটির একাধিক সদস্য। পরে এসব অভিযোগ অধিকতর তদন্তে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছে সরকারি হিসাব কমিটি।

সরকারি হিসাব কমিটির সভাপতি রুস্তম আলী ফরাজী বলেন, বোর্ড চাকরি দেওয়ার অধিকার রাখে। কিন্তু এখানে কিছু অনিয়ম হয়েছে। অনেকের যোগ্যতা ছিল না, বয়স বেশি ছিলো। পদোন্নতিতেও অনিয়ম হয়েছে। যদি কোনও যোগ্যতা না থাকে তাহলে সেখানে মানবিকতা দেখানোর সুযোগ নেই।

তিনি জানান, সংসদীয় কমিটি এই অনিয়মগুলো আরও খতিয়ে দেখতে একটি কমিটি করে দিয়েছে। এই কমিটি অভিযুক্ত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর বিষয় আলাদাভাবে খতিয়ে দেখবে। কমিটিকে দুই মাসের সময় দেয়া হয়েছে। তাদের প্রতিবেদন পেলে তার ভিত্তিতে সংসদীয় কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত দেবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031