IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বিরসা মুন্ডার ১৫১তম জন্মবার্ষিকী উদযাপন‘ভাসানীর আদর্শ জাতির কল্যাণে আত্মনিবেদিত হতে প্রেরণা জোগাবে’বাঘায় উঠতে শুরু করেছে নতুন খেজুর গুড় খাঁটি গুড় উৎপাদন সরবরাহের দাবিরাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময়সিরাজগঞ্জ পৌরসভাকে হারিয়েডিসি গোল্ডকাপের ফাইনালে রায়গঞ্জশীতের আগমনী বার্তায় রায়গঞ্জে কমতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজির দামএক চিমঠে ভালোবাসাপুঠিয়ায় ফার্মেসি বন্ধ রেখে ব্যবসায়ীদের প্রতিবাদ, ঔষুধ না পেয়ে দুর্ভোগে রোগীরামান্দায় ‘থ্রাইভ’ প্রকল্পের বেইজলাইন ওএফজিডি তথ্য নিয়ে মতবিনিময় সভাবাগমারায় পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানাবিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়নি তথ্য প্রতিমন্ত্রীসিরাজগঞ্জে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগেনিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালাআমি জীবনে কাউকে হতাশ করিনি, কেন বললেন অভিনেত্রী মিমিনিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যে
Home >> জাতীয় >> টপ নিউজ >> শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে আরো ১ মাস

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে আরো ১ মাস

ধূমকেতু নিউজ ডেস্ক : মহামারি করোনা পরিস্থিতিতে কওমি মাদ্রাসা ছাড়া দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। দফায় দফায় বাড়ানো হয়েছে সেই ছুটির মেয়াদ। আগামীতে ছুটি আরো বাড়ানো হবে কি না এই বিষয়ে আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বিশ্বব্যাপী চলমান মহামারি কোভিড- ১৯ এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুর ১২টায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিসংক্রান্ত ভার্চুয়াল প্রেস ব্রিফিং করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ধারণা করা হচ্ছে, ব্রিফিংএ ছুটি ছাড়াও শিক্ষা খাতের আরো কিছু বিষয় নিয়ে কথা বলবেন শিক্ষামন্ত্রী।

করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। কয়েক দফায় সেই ছুটির মেয়াদ বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। সেই ছুটি আজ আরো বাড়ানোর ঘোষণা দেয়া হবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।

চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় ছিলো আগে থেকেই। সামনে শীত মৌসুম থাকায় এ আশঙ্কা আরো ডালপালা মেলছে। কারণ শীতে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

এ অবস্থায় চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান নাও খোলা হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্টরা। তারা বলছেন, নভেম্বর মাসে স্কুল খুললেও মাত্র ৩০ দিন সময় থাকবে। টেলিভিশন, রেডিও ও অনলাইনে পাঠদানও তেমন ফলপ্রসু হয়নি। সবমিলিয়ে চলতি বছর শিক্ষায় বড় ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে। সেজন্য শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত খোলার ঝুঁকি নিতে রাজি নয় সরকার।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সঙ্গে অর্থনৈতিক বিষয়ের তেমন সম্পৃক্ততা নেই। সরকারও ঝুঁকি নিতে রাজি নয়। বছরের শেষে খুললেও পাঠদানের ক্ষতি পোষানো সম্ভব না। আর শিশুরা করোনায় সংক্রমিত হলে তার দায় সরকারকেই নিতে হবে। এছাড়া শীতে করোনার প্রকোপ বাড়তে পারে বলে ইতোমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশেষজ্ঞরা।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক জানিয়েছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে। তবে ছুটি কত দিন বাড়বে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে দ্রুত এ বিষয়ে জানানো হবে।’

অন্যদিকে নামপ্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব জানান, নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো একমাস বৃদ্ধি করা হতে পারে। সেই হিসেবে নভেম্বর মাসজুড়ে ছুটি ঘোষণা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31