IMG-LOGO

বুধবার, ৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘জীবনে কত কিছুই না করার ছিল কিন্তু করতে পারিনি’দ্বিতীয় পদ্মা সেতুসহ ৩ প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের’এসআরবির নতুন মহাপরিচালক (ডিজি) ফারুক আহমেদমার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট চলছেকাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের কর্মীসভাসিরাজগঞ্জে ফাজিল-কামিল স্তরের মাদরাসায় ‘নজরুল বর্ষ’ পালন, জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতাবাগমারায় ২৬ মাস ১৩ দিন পর দায়িত্বে ফিরলেন অধ্যক্ষ হাতেম আলীমাহিদা চৌধুরী পাপিয়ার সাফল্য, লক্ষ্য মেডিকেলে ভর্তিসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণবাগমারায় চারটি সড়কের উন্নয়নকাজ পরিদর্শন করলেন পৌর প্রশাসকফটোশপে তৈরি গার্মেন্টস শ্রমিক নির্যাতনের ভুয়া ছবি ছড়িয়ে উসকানির অভিযোগে রাজশাহীতে গ্রেপ্তার ১মোহনপুরে ডিমের পুষ্টিগুণ বিষয়ক ক্যাম্পেইনমান্দায় নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে সেমিনার,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণচাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
Home >> চাকরি >> টপ নিউজ >> মেট্রোরেলে চাকরির সুযোগ

মেট্রোরেলে চাকরির সুযোগ

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জনবল নিয়োগে বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি–১০ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।

১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর

পদসংখ্যা: ১৩৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাশ। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬

২. পদের নাম: কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১৩৯

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫-এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।

বেতন গ্রেড: ১৬

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএলের নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। খামের ওপর বাঁ দিকে পদের নাম ও নিয়োগ বিজ্ঞপ্তি-১০ উল্লেখ করতে হবে। প্রার্থীর নিজের বর্তমান ঠিকানা স্পষ্টভাবে ৯ ইঞ্চি বাই ৪ ইঞ্চি আকারের খামের ওপরে লিখে বা টাইপ করে ১০ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাকটিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে। প্রবাসী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে।

আবেদন ফি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে করে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31