IMG-LOGO

সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের সমন্বয় ও সম্পৃক্তকরণ শীর্ষক কর্মশালাএকাত্তরের চেতনার ব্যবসা করে জাতির মধ্যে বিভাজন করে রাখা হয়েছে: শিবির সভাপতি সাদ্দামমহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে নববধূর মৃত্যু, স্বামী গুরুতর অসুস্থচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ১৯টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারসিরাজগঞ্জে স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানেআড্ডা পুলিশের অভিযানমান্দায় খেলার মাঠের দাবিতে ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভজাতীয় আদিবাসী পরিষদ নিয়ামতপুর উপজেলার শাখার পূর্নাঙ্গ কমিটি গঠননিয়ামতপুরে ৬ মাস পর কবর থেকে তোলা হলো সাজ্জাদের লাশপ্রধান প্রজনন মৌসুমে ” মা ইলিশ সম্পদ উন্নয়ন বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভা৫ দফা দাবিতে রাজশাহী পাউবোর ঠিকাদার সমিতির স্মারকলিপি প্রদানরাণীনগরে পুলিশ বক্সের উদ্বোধনমহাদেবপুরে স্ত্রীর বিরুদ্ধে কৌশলে জমি লিখে নেয়ার অভিযোগমহাদেবপুরে ঘটনার ২৫ দিন পর স্বর্ণ ব্যবসায়ী অলিপ দত্তহত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন আসামী গ্রেফতারসিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগনন্দীগ্রামে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউনুস ও সাধারণ সম্পাদক শামীম
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> সাগরকান্দি ইউনিয়নে ১৪৪ ধারা জারি

সাগরকান্দি ইউনিয়নে ১৪৪ ধারা জারি

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮ টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী।

জানা যায়, সাগরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর নিঃশর্ত মুক্তি ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট তার বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার সাগরকান্দিতে দুপুর ৩টায় মানববন্ধন ও সমাবেশের সিদ্ধান্ত নেয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সহ স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা। একই সময় এবং একই স্থানে প্রশাসনের নিকট তার শাস্তির দাবীতে পাল্টা মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয় আ’লীগের অপর পক্ষের নেতাকর্মীরা। এতে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্খা দেখা দেয়।

এ ঘটনায় সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন আলী সাগরকান্দি ইউনিয়নের খলিলপুর বাজার হতে তালিমনগর পানি উন্নয়ন বোর্ডের বড় সুইস গেট পর্যন্ত ৩ কিলোমিটার এলাকায় সকল ধরণের সভা-সমাবেশ, মানববন্ধন, শ্লোগান, মিছিল, শোভাযাত্রা, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য পরিবহন ও ব্যবহার এবং সর্বসাধারণের বে-আইনি অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করেন।

এ বিষয়ে আমিনপুর থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, যে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। উল্লেখ্য ২০১৮ সালের ২৮ নভেম্বর পূর্বশত্রæতার জের ধরে সাগরকান্দিতে স্থানীয় হাশমত খলিফা নাম এক ব্যক্তির উপর গুলি চালানোর ঘটনা ঘটে। এতে তিনি গুরুত্বর আহত হন। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী সহ ১৩ জনকে অভিযুক্ত করে আমিনপুর থানায় মামলা দায়ের করে হাশমত আলী। আর গত মঙ্গলবার (২৭ অক্টোবর) মামলার শুনানীর দিন ধার্য ছিল। এতে মামলার ১৩ আসামী আদালতে হাজির হন। আদালত মামলার ১১ আসামীকে জামিন দেন। আর সাগারকান্দি ইউপি চেয়ারম্যান শাহীন চৌধুরী ও তার ভাতিজা রবিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নিদের্শন দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930