IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সদর উপজেলার আতিথা গ্রামে স্ত্রীকে কলা কেটে হত্যার দায়ে মোঃ মিজানুর রহমান (৫৬) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

একইসাথে টাকা অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদন্ড দেন। সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। সাজাপ্রাপ্ত মিজানুর রহমান জেলার নিয়ামতপুর উপজেলার কদমবাড়ী গ্রামের আব্দুল কাদেরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আব্দুল্লাহেল বাকী।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৯ জানুয়ারী সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কদমবাড়ী গ্রামে নিহত মোশারফ হোসেন মাঠে গরু চড়াইতেছিল। এসময় সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমান জমিতে কাজ করার কথা বলে শরিফুল নামের এক জনের বাড়ি থেকে কোদাল নিয়ে গিয়ে পূর্ব শত্রুতার জেরে তর্ক-বির্তকের এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে কোদাল দিয়ে তার মাথায় আঘাত করলে সে মাটিতে লুটে পড়ে। পরে ওই গ্রামের জরিনা নামে নারী বিষয়টি দেখতে পেয়ে অন্যদেরসহ তার স্বজনদের ঘটনাটি জানালে দ্রুত ঘটনা স্থলে গিয়ে তার মাথায় রক্তাক্ত জখম অবস্থায় মৃত পড়ে থাকতে দেখে।

এসময় তার চিৎকারে স্থানীয় লোকজন এসে কোদালসহ মিজানুরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। এই ঘটনায় নিহতের মেয়ে জামাই মাসুদ রানা বাদী হয়ে ওই দিনই নিয়ামতপুর থানার একটি হত্য মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930