IMG-LOGO

সোমবার, ২৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১অসময়ের বৃষ্টিতে নন্দীগ্রামের কৃষকদের পাকা ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতিসিরাজগঞ্জে চিপস-পাস্তার কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১০ হাজার টাকা জরিমানাপবায় গ্রাম পুলিশ সড়ক ও সামাজিক বনায়ন কর্মসূচি শুরু,১৯দফায় ছিল সাধারণ মানুষকে স্বাবলম্বী এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা: এমপি মিলনগোমস্তাপুরে সার ৬৭ বস্তা সার জব্দ, ৩০ হাজার টাকা জরিমানারাজশাহীতে কারিতাস বাংলাদেশের ডিআইপি রিফ্লেকশন কর্মশালাছাতকে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দৈনিক ছাতকের ডাকের কার্যালেয় উদ্বোধনখোকশাবাড়ী ইউপি চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম তুললেন রায়হান উদ্দিন চান মিয়ারাজশাহীতে মাসব্যাপী বস্ত্রও কুটির শিল্প মেলা শুরুরাজাপুরে যুবদল নেতা সোহেলের উদ্যোগে ৯ স্কুলের দেড় শতাধিক এসএসসি পরীক্ষার্থীকে ফরম পূরণে আর্থিক সহায়তাসাপাহারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হয়ে স্বামী- স্ত্রী নিহতওয়ানডে স্কোয়াড থেকে বাদ সৌম্য সরকার -মোসাদ্দেক
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> পাবনায় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার ৩ আসামী গ্রেপ্তার

পাবনায় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার ৩ আসামী গ্রেপ্তার

পাবনায় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার ৩ আসামী গ্রেপ্তার

পাবনায় ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার ৩ আসামী গ্রেপ্তার। ছবি- র‌্যাব

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় ভিডিও দেখে ৪টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ মামলার ৩ জন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

বুধবার (২৪ জুলাই) দুপুর ২ টার দিকে পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, পাবনার চেলার চর মাধপুর এলাকার আবুল কাশেমের ছেলে হেমায়েতপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন (৩৪), নিয়মতুল্লাপুর এলাকার বজলুর জোয়াদ্দারের ছেলে ০৪ নং ওয়ার্ড হেমায়েতপুর ইউনিয়ন জামায়াজের সভাপতি জয়নাল আবেদীন (২৭) ও নিয়মতুল্লাপুর এলাকার আব্দুস ছাত্তার মালিথার ছেলে সজিব হোসাইন (২৪)।

র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গত ১৮-০৭-২০২৪ তারিখে কোটা আন্দোলনকে কেন্দ্র করে পাবনা শহরের ডিগ্রী বটতলা এলাকায় দুস্কৃতিকারীরা ৪টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নি সংযোগ করে। পরবর্তীতে ঐ দিনই দৃস্কৃতিকারীরা পাবনা শহরের বাস টার্মিনাল এলাকায় পুলিশের উপর হামলা করে। উক্ত ঘটনায় কয়েকজন পুলিশ সদস্যসহ জনসাধারণ গুরুতর আহত হয়। এ ঘটনায় পাবনা সদর থানায় দুইটি মামলা হয়।

র‌্যাব-১২ জানায়, গত ২৪ জুলাই দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার সদর থানাধীন হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের নিকট হতে ৩টি ছোরা ও ১টি রামদা উদ্ধার করা হয়।

র‌্যাব-১২ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীদেরকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31