ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর দামকুড়া থানার জোতরাবোন এলাকার অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ জুলাই) দুপুর পৌনে ১ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মিলন (৩৪) কাশিয়াডাঙ্গা থানার আদুবুড়ি গ্রামের মোজাম্মেলের ছেলে। বর্তমানে সে দামকুড়া থানার জোতরাবোন গ্রামে বসবাস করে।
পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ২৪ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দামকুড়া থানার জোতরাবোন এলাকায় গাঁজাসহ মিলনকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew


