IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকাররহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানাতানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থা
Home >> আইন-আদালত >> টপ নিউজ >> পাবনায় চাঞ্চল্যকর স্কুল ছাত্র হত্যা মামলায় আসামীর ফাঁসি

পাবনায় চাঞ্চল্যকর স্কুল ছাত্র হত্যা মামলায় আসামীর ফাঁসি

ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনায় চাঞ্চল্যকর কালেক্টরেট স্কুল ছাত্র হাবিবুল্লাহ হাসান মিশু (১৪) হত্যা মামলায় আব্দুল হাদি(৩১)কে মৃত্যুদণ্ড ও পঁচিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় বিকেলে এই রায় প্রদান করেন।

নিহত মিশু পাবনা শহরের শালগাড়িয়া কসাইপট্টি মহল্লার মোটরসাইকেল ব্যবসায়ী মহসিন আলম ছালামের ছেলে ও পাবনা কলেক্টরেট স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী আব্দুল হাদি সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাতি ও বর্তমান পাবনা শহরের রাধানগর নারায়নপুর মহল্লার গ্রামের আব্দুল করিমের ছেলে এবং পাবনা শহরের জনতা ব্যাংকের পিওন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালে ২৩ মার্চ তারিখে পাবনা কালেক্টরেট স্কুলের ৮ম শ্রেণির ছাত্র হাবিবুল্লাহ হাসান মিশু প্রাইভেট পড়তে যায়। বাড়ি ফিরতে দেরী হওয়ায় মিশু একটি মোবাইল ফোন দিয়ে তার মাকে বলে সে তার বন্ধুদের সাথে আছে বাড়ি ফিরতে দেরি হবে। সন্ধ্যা ঘনিয়ে রাত হলেও মিশু আর বাড়ি ফিরেনি। অনেক খোজাখুজির পর দেখা যায় পাবনা উপশহরের রামানন্দপুর নিঠুর লিচু বাগানে তাকে স্টীলের তার দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। ২৪ মার্চ মিশুর বাবা মহসিন আলম ছালাম বাদী হয়ে সদর থানায় একটি অজ্ঞাতনামী হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ ওই মোবাইল ফোনের কললিষ্ট ধরেই তদন্ত করে ৫ জনকে আসামী করে। দীর্ঘ শুনানির পর আদালত হত্যার সাথে সরাসরি জড়িত ও পরিকল্পনাকারী আব্দুল হাদী প্রমানিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ড এবং আরো ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এসময় সাক্ষ্য প্রমানে অন্যদের দোষী সাব্যস্ত না হওয়ায় তাদের বেকুসুর খালাস দেওয়া হয়।

মামলায় সরকারী পক্ষের আইনজীবি ছিলেন এপিপি সালমা আক্তার শিলু ও আসামী পক্ষের আইনজীবি ছিলেন এ্যাডভোকেট সনৎ কুমার, তৌফিক ইমাম খান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news