IMG-LOGO

বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানমান্দায় গভীর রাতে মাদ্রাসা চত্বরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগমহাদেবপুরে পুলিশের লাথির আঘাতেআসামির বাবার মৃত্যুর অভিযোগগোমস্তাপরে ৫ টি উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানআজারবাইজানে ইরানের ড্রোন হামলায় আহত ২ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধারবরেন্দ্রের মাঠে মাঠে ধানের চারা রোপণের উৎসব চলছেকুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতবিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যতিক্রম উদ্যোগআরও একটি মার্কিন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের‘ইসলামের শত্রুরা তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে’
Home >> খেলা >> টপ নিউজ >> বেনজেমা-এমবাপের গোলে ফ্রান্স চ্যাম্পিয়ন

বেনজেমা-এমবাপের গোলে ফ্রান্স চ্যাম্পিয়ন

ধূমকেতু নিউজ ডেস্ক : উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছে ফ্রান্স। প্রথমে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় দিদিয়ে দেশমের দল। বেনজেমার গোলে সমতার পর এমবাপের গোলে জয়ের উৎসবে মাতে ফ্রান্স। আর এনিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপ, ইউরো ও নেশন্স লিগ-তিনটিই জয়ের কীর্তি গড়ল দেশটি।

রোববার রাতে ইতালির সান সিরোতে মিকেল ওয়ারযাবাল স্পেনকে এগিয়ে নেওয়ার পর চমৎকার গোলে সমতা ফেরান করিম বেনজেমা। ম্যাচের ৮০ মিনিটে জয়সূচক গোলটি করেন কিলিয়ান এমবাপে। তবে বল দখলে এগিয়ে ছিল স্পেন। গোলের জন্য তাদের ১২ শটের চারটি ছিল লক্ষ্যে। অপরদিকে ফ্রান্সের ১২ শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

বল দখলে প্রথমার্ধে এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি স্পেন। যদিও কয়েকবার ফ্রান্সের পাল্টা আক্রমণের শিকার হয়েছিল স্প্যানিশরা, তবে প্রথমার্ধে রক্ষণভাগের দেয়াল আর পেরোতে পারেনি তারা। উল্টো ৪১তম মিনিটে ডি বক্স থেকে বল ঠেকিয়ে পায়ে চোট পান ডিফেন্ডার রাফায়েল ভারানে। ম্যানইউর এ ডিফেন্ডারের বদলি হয়ে মাঠে নামে দায়োত উপমেকানো।

ম্যাচের প্রথমার্ধে দুই দল গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই মিকেল ওয়ারযাবালের গোলে এগিয়ে যায় স্পেন। সের্হিও বুসকেতসের পাস ধরে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন রিয়েল সোসিয়েদাদের এই ফরোয়ার্ড।

তবে বেশিক্ষণ তাদের এগিয়ে থাকতে দেননি করিম বেনজেমা। ৬৬তম মিনিটে গোল করে ফ্রান্সকে সমতায় ফেরান তিনি। এ সময় বক্সের বাম কোণায় এমবাপের কাছ থেকে বল পেয়ে আড়াআড়ি শট নেন বেনজেমা। বল স্পেনের গোলরক্ষকের হাত ছুঁয়ে গোলপোস্টের উপরের অংশ দিয়ে জালে জড়ায়।

আর ৮০তম মিনিটে এমবাপের গোলে জয় নিশ্চিত হয় ফ্রান্সের। হার্নান্দেজ থেকে বল পেয়ে ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি-বক্স থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নেন পিএসজির এই ফরোয়ার্ড। তবে গোলটি অফসাইড হয়েছে বলে দাবি করে স্পেন। কিন্তু রেফারি গোলটিকে বৈধতা দেন। তাতে চ্যাম্পিয়নশিপ ঘরে তোলে ফ্রান্স।

তাতে ২-১ ব্যবধানের জয় নিয়ে প্রথমবারের মতো নেশন্স লিগ শিরোপার স্বাদ পায় বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে স্থান নির্ধারণী ম্যাচে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে তৃতীয় হয়েছে ইতালি।

এক অ্যাসিস্ট ও এক গোল করে ম্যাচসেরার পুরস্কার পান রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড বেনজেমা।

উল্লেখ্য, ২০১৯ সালে নেশন্স লিগের প্রথম আসরের শিরোপা জিতেছিল পর্তুগাল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728