ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত “Cambridge English & Food Fiesta” অনুষ্ঠানে নাচ, গান ও অভিনয়সহ নানা সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ছিল একটি ভিন্নধর্মী চমক—Taekwondo Demo।
সোমবার এই Taekwondo Demo-টি রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো এসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
ডেমো চলাকালে তায়কোয়ানডো প্রদর্শনকারী দলের কৌশল, শক্তিমত্তা ও আত্মরক্ষামূলক নৈপুণ্যে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উল্লাস প্রকাশ করে এবং অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে পরিচালক রোমেনতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহীর ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক দেবাসিস।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তায়কোয়ানডো প্রদর্শনকারী দলের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
আয়োজকদের মতে এ ধরনের ব্যতিক্রমী পরিবেশনা শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


