IMG-LOGO

বুধবার, ৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে ডাসকো ফাউন্ডেশনেরসিএসও কমিটির সভা অনুষ্ঠিতআটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলা ফ্লাইট‘নেতানিয়াহুর গতিবিধি ইরানের নখদর্পণে’‘জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে’আবুধাবিতে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী ঈশা গুপ্তবাঘায় পলিথিনের পাইপ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানেরচর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে অধ্যাপক মুজিবুর রহমান এমপিহারলেও চোখে চোখ রেখে লড়াই করলো লাল-সবুজের বাংলাদেশ‘অটোপাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না’পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানমান্দায় ফলন্ত পেয়ারা বাগান কেটে সাবাড়, অভিযোগ থানায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮পুঠিয়ার মন্দিরে জায়গা দখলমুক্ত
Home >> খেলা >> টপ নিউজ >> বড় জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

বড় জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

ধূমকেতু নিউজ ডেস্ক : রোববার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে গ্রানাদার বিপক্ষে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানও ফিরে পেয়েছে তারা। এক ম্যাচ হাতে রেখেই এক পয়েন্টের লিড রয়েছে জিনেদিন জিদানের শিষ্যদের।

গ্রানাদার মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচ জুড়েই আধিপত্য ছিল রিয়ালের। ম্যাচের ৭০ ভাগ সময় বলের দখল ছিল তাদেরই পায়ে। গোলের জন্য করা ২১টি শটের মধ্যে ১০টিই ছিল লক্ষ্য বরাবর। যার মধ্যে চারটিতে মিলেছে সফলতা।

ম্যাচের দুই অর্ধে দুইটি করে গোল দিয়েছে লস ব্লাংকোসরা। প্রথম গোলটি আসে ১৯ মিনিটের মাথায়। অভিজ্ঞ মিডফিল্ডার টনি ক্রুসের এসিস্টে দলকে এগিয়ে দেন মার্কো অ্যাসেনসিও।

এর ছয় মিনিট পর ব্যবধার দ্বিগুণ করেন নাচো ফার্নান্দেজ। এবারও বলে জোগানদাতা ক্রুস। তবে বিরতিতে যাওয়ার আগে ৩৪ মিনিটের সময় গ্রানাদার পক্ষে একটি গোল শোধ করেন লুইস সুয়ারেজ।

দ্বিতীয়ার্ধে ফিরে স্কোরলাইন ৩-১ করতে বেশি সময় নেননি ভিনিসিয়াস জুনিয়র। আরেক অভিজ্ঞ মিডফিল্ডার লুকা মদ্রিচের এগিয়ে দেওয়া বলে গোল করেন তিনি। আর ৭৬ মিনিটের সময় ক্যাসেমিরোর পাস থেকে শেষ গোলটি করেন ফারল্যান্ড মেন্ডি।

এই জয়ের পর ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে গ্রানাদা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728