IMG-LOGO

মঙ্গলবার, ২১ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ৯ বছরের শিশুবিএনপি কৃষক শ্রমিক মেহনতি মানুষের দল, আমি তাদের সফরসঙ্গী হিসেবে থাকবো : এমপি চাঁদবাগমারায় প্রভাবশালীদের বিরুদ্ধে ভূমিহীনদের জমি দখল চেষ্টার অভিযোগশহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যা মামলার আসামি মোজাফফরের বিচার হবে সেনা আইনেনিয়ামতপুরে গরুবোঝাই ভটভটি উল্টে নিহত ১, আহত ৫মোহনপুরে জেলা প্রশাসকের পরিদর্শন ও মতবিনিময় সভারুয়েট ও খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির এমটিই বিভাগের মধ্যে এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিতমান্দায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে রিক এনজিওকর্মী আটকরাজশাহী এডিটরস ফোরামের সঙ্গে আরএমপির মতবিনিময় সভাদিল্লির রাজপথে বিক্ষোভের দিন উত্তপ্ত লোকসভাককরোচ পার্টির কর্মসূচি ঘিরে রণক্ষেত্র দিল্লিরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯রাণীনগরে ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান
Home >> জাতীয় >> লিড নিউজ >> ইজতেমায় কাল আখেরি মোনাজাত, পাঁচ মুসল্লির মৃত্যু

ইজতেমায় কাল আখেরি মোনাজাত, পাঁচ মুসল্লির মৃত্যু

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।

ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইজতেমায় এসে জুমার দিনে প্রাণ হারানো ব্যক্তিরা হলেন- ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার ৪৫ বছর বয়সী আবদুল হান্নান, রাজধানীর বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী ৪৮ বছর বয়সী মোহাম্মদ বোরহান, গাইবান্ধার ৫৫ বছর বয়সী আবদুল হামিদ মণ্ডল ও সাভারের ৫৪ বছরের মফিজুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় বরগুনার ৭৫ বছর বয়সী মফিজুল ইসলামের।

ইজতেমার শেষ পর্বের মিডিয়া সমন্বয়ক জানান, শুক্রবার এশার নামাজের সময় জিকির করাকালীন হঠাৎ অচেতন হয়ে মৃত্যু হয় আবদুল হান্নানের। রাত ১১টার দিকে ময়দানে হৃদরোগে মৃত্যু হয় বোরহানের। এর আগে শুক্রবার সন্ধ্যায় আবদুল হামিদ মণ্ডল ও মফিজুল ইসলামের মত্যু হয়। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি।

এদিকে ইবাদত বন্দিগী, তাসকিলে তামিল, ধর্মীয় আলোচনা, তসবী তাহলিল আর তাবলীগের বিভিন্ন বিষয়ের উপর বয়ান শোনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন। এ পর্বে মাওলানা সাদ অনুসারীরা অংশ নিয়েছেন। কাল রবিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলীগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

ইজতেমায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। বিশ্ব ইজতেমায় মুসুল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৩টি বিশেষ ট্রেন সার্ভিস ও সড়ক পথে যাতায়াতে বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। রবিবার ভোর থেকে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত ইজতেমা পার্শ্ববর্তী মহাসড়কে গণ পরিবহন চলাচল বন্ধ থাকবে।

ইজতেমার মূল বয়ান মঞ্চ থেকে জ্যেষ্ঠ মুরুব্বিরা আগত মুসুল্লিদের উদ্দেশ্যে বিভিন্ন ভাষায় আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত ইসলামী বিধানের উপর দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করছেন। দ্বিতীয় পর্বে আগত মুসুল্লিরা ৮৫টি খিত্তায় অবস্থান করে ভোর থেকেই বয়ান শুনছেন।

বাদ ফজর বয়ান পেশ করেন ভারতের মাওলানা ইয়াকুব সিলানি। বাংলায় তরজমা করেন মুনীর বিন ইউসুফ।

ধর্মপ্রাণ মুসুল্লিরা বিশ্ব ইজতেমা শেষে দ্বীনের দাওয়াতি কাজে দেশ বিদেশে বেরিয়ে যাবেন। এখন পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানে প্রায় ৯ হাজার বিদেশি ধর্ম প্রাণমুসল্লী এসে পৌঁছেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930