IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> জাতীয় >> টপ নিউজ >> কালিয়াকৈর ট্রাকচাপায় কারখানার নিরাপত্তাকর্মী নিহত, সড়ক অবরোধ

কালিয়াকৈর ট্রাকচাপায় কারখানার নিরাপত্তাকর্মী নিহত, সড়ক অবরোধ

ধূমকেতু নিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাকচাপায় একটি পোশাক কারখানার নিরাপত্তকর্মী নিহত ও এক নারীসহ তিনজন আহত হয়েছেন। 

এ ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ওই পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (২২ জানুয়ারী) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আজাদুল ইসলাম (৪৫) চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স কারখানায় নিরাপত্তাকর্মী ছিলেন।

ঘটনার পরপরই কারখানার শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এর পাশাপাশি সকাল সাড়ে ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে এই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, যার কারণে চন্দ্রা থেকে নবীনগর সড়ক ও টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের দাবি, ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। ঘটনাস্থলে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা অবস্থান করছেন।

সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি আতিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news