IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’
Home >> জাতীয় >> লিড নিউজ >> আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদদের ভীড়

আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদদের ভীড়

ধূমকেতু নিউজ ডেস্ক : টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে সড়কে মুসল্লির ঢল দেখা গেছে।

রোববার (২২ জানুয়ারী) বেলা ১২টায় শুরু হতে যাওয়া মোনাজাতে অংশ নিতে ভোর থেকে রাজধানী, সাভার, নরসিংদী, গাজীপুর ও আশপাশের বিভিন্ন উপজেলার মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে আসা শুরু করেন।

মুসল্লিদের এ ঢলে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় ধর্মীয় উৎসবের আবহ সৃষ্টি হয়েছে।

মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হচ্ছে আজ। রোববার বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়।

তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম করেন। সাড়ে ৯টা থেকে শুরু হয় হেদায়েতের কথা। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

রোববার বেলা ১২টার দিকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। শনিবার বাদ ফজর ভারতের মাওলানা ইয়াকুব জিলানীর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম। তার বয়ান অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ। শনিবার বাদ আছর ১৫টি যৌতুক বিহীন বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার সা’দপন্থী আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম। 

দ্বিতীয় দিনও গভীর মনোযোগ দিয়ে মুসল্লিরা মুরুব্বিদের বয়ান শোনেন। কুয়াশা-শীতকে উপেক্ষা করে শনিবারও মুসল্লিদের দলে দলে তুরাগতীরের ইজতেমা ময়দানে আসতে দেখা গেছে। রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত তাদের এ আগমন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ।

আখেরি মোনাজাতের জন্য গাজীপুরে বন্ধ থাকছে যে সড়ক:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত উপলক্ষে লাখ লাখ মানুষের সমাগম হবে ইজতেমায়। তাই শনিবার মধ্যরাত থেকে তিনটি সড়ক ও মহাসড়ক বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

কমিশনার বলেন, রোববার আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতের প্রথম পর্বে যানবাহন চলাচলে আমরা যা করেছি দ্বিতীয় পর্বেও সেই সিদ্ধান্ত নিয়েছি। টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত এবং কামারপাড়া ব্রিজ থেকে মুন্ন গেট পর্যন্ত সড়কগুলো বন্ধ থাকবে। সেক্ষেত্রে আমরা ডাইভারসন দিয়ে দিবো। ভোগড়া থেকে তিনশ পর্যন্ত সড়কে ঢাকাগামী ও ময়মনসিংহগামী গাড়ি গুলো চলাচল করবে। এছাড়া সরকার পক্ষ থেকে রেল মন্ত্রণালয় টঙ্গী থেকে বিভিন্ন সড়কে ইজতেমা উপলক্ষ্যে বিশেষ ট্রেনের সুযোগ রেখেছে। আমরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ মুসল্লিরা যাতে স্বাভাবিক ভাবে চলাচল করতে পারেন তার ব্যবস্থা রেখেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930