IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক

মহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : মহাদেবপুরের কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট খ্যাত বদিউজ্জামান বদিকে অবশেষে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।

জানা গেছে, শনিবার রাত ৮ টার দিকে উপজেলার চক গোবিন্দ গ্রামের একটি বাগান থেকে কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট বদিউজ্জামান বদিকে আটক করা হয়। আটককৃত বদি উপজেলা সদরের চক গোবিন্দ গ্রামের মহির উদ্দিনের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক জানান, আটককৃত বদিউজ্জামান বদির বিরুদ্ধে মহাদেবপুর থানা সহ অন্যান্য থানায় মোট ১৯ টি নিয়মিত মামলা রয়েছে।

এ সকল মামলার মধ্যে ইতিমধ্যে দুটি মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশ হয়েছে বদির বিরুদ্ধে। মহাদেবপুর থানায় ২০১৭ সালে দায়ের কৃত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি ( ২ ) জিআর ১০৪/১৭ (মহা :)বিশেষ ট্রাইব্যুনাল যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত মাদক সম্রাট ও চোরাকারবারি বদিউজ্জামান বদিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাস সশ্রম করা দন্ড প্রদান করে।

অপরদিকে ধামইরহাট থানার ২০১৩ সালে দায়েরকৃত অপর একটি মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি (২ )জি আর ১৯০/১৩ (ধাম:) বিশেষ ট্রাইব্যুনাল মামলা নম্বর ৬৫/ ২০১৪ নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত উক্ত আসামীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।

কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট বদিউজ্জামান বদি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক থেকে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপকর্ম পরিচালনা করে এসেছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে , এর আগে উল্লেখিত দণ্ডপ্রাপ্ত আসামীকে আটকের জন্য মহাদেবপুর থানা পুলিশ গেলে একজন পুলিশ অফিসারকে বদি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করায় ওই পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামী বদিকে পুলিশ স্কটের মাধ্যমে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ