IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসকবঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কাবাংলাদেশ নারী হ্যান্ডবল দলের ৩ কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার

রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতার

ধূমকেতু প্রতিবেদক, রাণীনগর : নওগাঁর রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিনভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার এবং চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,উপজেলার কাশিমপুর গ্রামের জামাল সরদারের ছেলে ফেরদৌস সরদার শুক্রবার রাতে বাড়ীতে ডায়াং-৮০সিসি মোটরসাইকেল রেখে ঘুমিয়ে পরেন।

শনিবার সকালে ঘুম থেকে ওঠে দেখেন তার মোটরসাইকেল চুরি হয়ে গেছে। এঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় সন্দেহভাজন হিসেবে কাশিমপুর সোনার পাড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে মজিবর রহমান ওরফে ডুবা (৪৩) কে আটক করে। আকট মজিবর রহমান ঘটনার সাথে জরিত থাকার কথা স্বীকার করলে তাকে থানাপুলিশে সোর্পদ করে মামলা দায়ের করেন ফেরদৌস সরদার।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবর রহমানের দেয়া তথ্যমতে, পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে কাশিমপুর গ্রামের আনোয়ার সোনারের ছেলে সাইদুল সোনার (৩২) এবং একই উপজেলার আতাইকুলা গ্রামের মোজাম হোসেনের ছেলে সাগর হোসেন (৩২) কে আটক করে।

আটককৃতদের দেয়া তথ্যমতে,উপজেলার করজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে সড়কের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় চুরি করা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এঘটনায় দায়েরকৃত মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘটনার সাথে জরিত আরো কয়েকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ