IMG-LOGO

সোমবার, ২১ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে ২৩টি টিয়া পাখি অবমুক্ত করেছে সদর উপজেলা প্রশাসনমহাদেবপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ অর্থায়ন কর্মসূচি প্রচার কার্যক্রম বিষয়ক আলোচনা সভাকৃষকের নিরাপত্তায় উথরাইল বিলে নির্মিত হলো সেডসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত প্রতিরোধে সমন্বয় কমিটি’র সভাকুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভারাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানকারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতিররাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলনমহাদেবপুরে কাজী হামিদুল হকের পৈত্রিকসম্পত্তি দখল চেষ্টার বিরুদ্ধে সংবাদ সম্মেলনসিরাজগঞ্জে জেলা মৎস্য কর্মকর্তার মাসিক সমন্বয় সভাগাজী নজরুল ৪, স্ত্রী মাকছুদা ১ দিনের রিমান্ড মঞ্জুরপোরশায় ভ্রাম্যমান আদালতে মাদকসেবীর কারাদন্ডসিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভাবাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি বারী
Home >> জাতীয় >> টপ নিউজ >> আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা

ধূমকেতু প্রতিবেদ, গাজীপুর : গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ২০২৩ সালের বিশ্ব ইজতেমা।

রোববার (২২ জানুয়ারি) দুপুর ১২টা ১৬ মিনিটে শুরু হয় তাবলিগ জামাতের আন্তর্জাতিক সম্মেলন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত। এই মোনাজাত চলে টানা ২৯ মিনিট। আখেরি মোনাজাত পরিচালা করেন ভারতের মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী।

গত ৫৬ বছর ধরে টঙ্গীর তুরাগ পাড়ে অনুষ্ঠিত হচ্ছে তাবলিগ জামাতের বার্ষক জমায়েত বিশ্ব ইজতেমা। ২০১১ সাল পর্যন্ত সেখানে এক পর্বে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো। তবে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি ও ফেরার সময় জনদুর্ভোগসহ নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাবলিগ জামাতের শুরা সদস্যদের পরামর্শের ভিত্তিতে তিন দিন করে দুই ধাপে ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে করোনা মহামারির কারণে স্বাস্থ্যবিধি বিবেচনায় গত দুই বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। এ বছর (২০২৩ সাল) ১৩-১৫ জানুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। চারদিন বিরতি দিয়ে ২০-২২ জানুয়ারি পর্যন্ত দ্বিতীয় ও শেষ পর্ব অনুষ্ঠিত হয়। আজ বোরবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টা ৪৫ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমা।

আখেরি মোনাজাতের ২৯ মিনিট সড়কে ছিল না কোনো চলাফেরা। সড়কে ও আশপাশের বাসাবাড়ি ও শপিংমলে ছিল মুসল্লিদের ভিড়। সর্বোপরি আখেরি মোনাজাতে অংশ নিতে আগতরা সবাই আল্লাহর দরবারে ফরিয়াদে মশগুল ছিলেন। ময়দানের মাইকে তখন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভীর ধ্বনি ভেসে আসছিল, আশপাশে আর কোনো শব্দ ছিল না। মুসুল্লিদের যারা বসে ছিলেন তারা ফরিয়াদে মশগুল, আর মোনাজাতের আগে যারা হাঁটাচলা করছিলেন তারাও দাঁড়িয়ে থেকেই দুই হাত তুলে ফরিয়াদে ব্যস্ত হয়ে পড়েন। সব মিলিয়ে বিশ্ব ইজতেমার ময়দান ও আশপাশের সড়ক একেবারেই নীরব ও শান্তিময় ছিল আখেরি মোনাজাতের এই ২৯ মিনিট। মোনাজাত চলাকালে শান্ত পরিবেশে দুই হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন দেশ বিদেশ থেকে আসা ধর্মপ্রাণ মুসল্লিরা। অনেকেই কেঁদেছেন, কেউ কেউ ‘আল্লাহ, আল্লাহ’ ধ্বনিও উচ্চারণ করেছেন। সবাই নিজেদের সব গুনাহ’র জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়েছেন। দুপুর ১২ টা ৪৫ মিনিটে আমিন আমিন ধ্বনিতে শেষ হয় আখেরি মোনাজাত। আর এই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের আন্তর্জাতিক সম্মেলন বিশ্ব ইজতেমা ২০২৩।

মোনাজাতে, মহান আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় ইবাদত বন্দেগি ও আমলের টানে বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশ থেকে মুসল্লিদের আগমন ঘটে। আখেরি মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথে চলা এবং মহান আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত এবং ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনা করেন দেশ-বিদেশ থেকে আগত লাখ লাখ মুসল্লি।

সরেজমিনে দেখা যায়, আখেরি মোনাজাত চলাকালে ২৯ মিনিটের এই শান্তি পরিবেশ গমগম করে ওঠে, শুরু হয় মুসল্লিদের চলাচল। ময়দানের ভেতর থেকে মুসল্লিরা বের হতে শুরু করেন। কেউ কেউ নিজেদের ব্যাগ ও সামান পিঠে, হাতে, ঘাড়ে ও মাথায় নিয়ে বের হতে থাকেন। সড়ক নিমিষেই পূর্ণ হয়ে যায় মুসল্লিদের ভিড়ে। হেঁটেই পথ চলছেন মুসল্লিরা। ময়দানের ভেতর থেকে জিকির করতে করতেও হাঁটছিলো অনেকে।

যারা ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছিলেন তারা হেঁটেই রওনা হন নিজেদের গন্তব্যে। ময়দান থেকে টঙ্গী সড়কের আব্দুল্লাহপুর, স্টেশন রোড, আব্দুল্লাহপুর সুইচগেইট ও কামারপাড়াসহ ময়দানের চারপাশে সড়কে মুসল্লিদের ঢল নামে।

বনানী থেকে ইজতেমায় আগত মুসল্লি জয়নাল আবেদিন বলেন, বনানী থেকে আব্দুল্লাহপুর নেমে বেড়বাঁধ পার হয়ে ময়দানে আখেরি মোনাজাতে অংশ নিতে এসেছিলাম। ময়দানের ভেতরে থেকেই মোনাজাত ধরেছি। তারপর ধীরে ধীরে হেঁটে হেঁটে ময়দানের বাইরে রেব হয়েছি। এখন দুপুর গড়িয়ে বিকেল তাই আবার বাড়ির পথে ফিরে যাচ্ছি। কোথাও কোন বিগ্নতা ঘটেনি। ময়দানে আসা মুসল্লিদের অনেকে জামাতের সঙ্গে জোহরের নামাজ আদায় করেছেন। কেউ কেউ দুপুরের আহারে ব্যস্ত, কেউ কেউ নিজেদের কাফেলার সামান গোছানোতে ব্যস্ত আছেন। চারপাশের পরিবেশ খুব ভালো লেগেছে।

যারা ঢাকার বাইরে থেকে এসেছেন তাদের অনেকেই বাস বা পিকআপ রিজার্ভ করে নিয়ে এসেছেন। ময়দানের আশপাশের তাদের কাফেলার বাহন পার্কিংয়ে রাখা আছে। ওই বাহনে করে তারা ফিরবেন। অনেকেই ট্রেনে চেপে বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসেছিলেন। তাদের অনেকেই টঙ্গী রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছেন। কেউ আবার ছুটেছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। এরজন্য টঙ্গী থেকে বিমানবন্দর পর্যন্তও অনেকে হেঁটে রওয়ানা হন। এক কথায় বিশ্ব ইজতেমার ময়দানে আগত মুসল্লিরা এখন ব্যস্ত সময় পার করছেন নিজেদের বাড়ি ফেরার তাগিদে।

বিশ্ব ইজতেমা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। র্যাাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, গোয়েন্দা পুলিশসহ (ডিবি) বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত ছিল ইজতেমা মাঠ ও আশপাশে। নিরাপত্তার স্বার্থে ময়দান ও আশপাশেরেএলাকায় নজরদারি রাখতে মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়। এছাড়াও র্যামবের হেলিকপ্টার দিয়ে টহল দেওয়া হয় ইজতেমার ময়দানসহ আশপাশের এলাকায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031