IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরাবাগমারায় এমপি নির্বাচিত হয়ে পারিবারিক কবর জিয়ারত করলেন ডা. বারীচাঁপাইনবাবগঞ্জে ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরানওগাঁ-৩ আসনে বিপুল ভোটে বিজয়ী ধানের শীষের প্রার্থীনওগাঁ-১ আসনে বিএনপির প্রার্থী বিজয়ীকু‌ষ্টিয়ার ৩ আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী
Home >> জাতীয় >> লিড নিউজ >> ভাষার মাস ফেব্রুয়ারি

ভাষার মাস ফেব্রুয়ারি

ধূমকেতু নিউজ ডেস্ক : শুরু হলো ভাষার মাস রক্তে রাঙানো ফেব্রুয়ারি। ব্রিটিশ বিরোধী আন্দোলনের পর পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির এক বছরের মাথায় বাঙালির স্বপ্নভঙ্গ। শুরুতেই ভাষার ওপর আঘাত। মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয়ার প্রতিবাদে রক্ত দেয় বাঙালি। একুশের চেতনায় বাঙালি এগিয়ে যায় স্বাধীনতার পথে।

ভাষা আন্দোলনের ৭১ বছরে এসে এখনো সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে না পারার আক্ষেপ ইতিহাসবিদ ও গবেষকদের।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়। তবে পাকিস্তানি শাসকরা প্রথমেই আঘাত হানে বাঙালির মাতৃভাষার উপর।

১৯৪৮ সালের ২১শে মার্চ পুর্ব বাংলাা সফরে এসে রেসকোর্স ময়দানে পাকিস্তানের গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা দেন ‘উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা’। এর প্রতিবাদে ছাত্র শিক্ষক জনতা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজধানীসহ সারাদেশে আন্দোলন গড়ে তোলে।

১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারির গণমিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালায়। শহীদ হন সালাম বরকত, রফিক, জববারসহ আরও ক’জন। অবশেষে রক্তের বিনিময়ে অর্জিত হয় মাতৃভাষায় কথা বলার অধিকার।

দুই হাজার সালে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয় জাতিসংঘ। এ দিন বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বাংলাভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম লক্ষ্য ছিল সর্বস্তরে মাতৃভাষা প্রতিষ্ঠা। তবে সেই দাবির বাস্তবায়ন এখনও পুরোপুরি সম্ভব হয়নি।

সর্বস্তরে বাংলা ভাষা প্রতিষ্ঠা করা হলে জাতি যেমন উপকৃত হবে তেমনি ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ স্বার্থক হবে বলে মনে করছেন ভাষাবিদ ও গবেষকরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31