ধূমকেতু নিউজ ডেস্ক : হজযাত্রীদের সুবিধার্থে বায়োমেট্রিক ভিসার কার্যক্রম ও সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের পাসপোর্ট জমা দেওয়ার সময়সীমা আগামী ১০ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ মে থেকে সৌদি দূতাবাস হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু করবে বলে জানা গেছে। তাই, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বায়োমেট্রিক ভিসা আবেদন কার্যক্রম শেষ করে পাসপোর্ট আগামী ১০ মে ২০২৩-এর মধ্যে আশকোনা হজ অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
হজ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news