IMG-LOGO

সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভোট দিতে পারবেন না শাকিব-শুভ, কেন্দ্রে যাবেন কারা?বাংলাদেশ-ভারত-পাকিস্তানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব!দিনব্যাপি প্রচার- প্রচারণা চালায় লেবার পার্টির প্রার্থী মেজবাবাড়িতেই বানান ক্যাফে স্টাইলের চকলেট তিরামিসুমেঘনা আলমের আইডিয়াতেই খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন সৌদির রাষ্ট্রদূতনন্দীগ্রামে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী-সমর্থকরানাওয়া খাওয়া ভুলে শেষ সময়ে প্রচার-প্রচারনায় তুঙ্গে চারঘাট-বাঘাসরবরাহ স্বাভাবিক থাকলে রমজানে বাড়বে না নিত্যপণ্যের দামনির্বাচনি কর্মকর্তারা অস্বাভাবিক আচরণ করছেন, ভোটারদের চাপ দিচ্ছেনসিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতঅর্থ উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারামহাদেবপুরে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতনিউজিল্যান্ডের আদালতে দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন ট্যারান্টেরনওগাঁ-৬ আসনে ৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণসিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
Home >> জাতীয় >> লিড নিউজ >> লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্য (ইউকে) ও কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লসের এবং তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ওয়াশিংটন ডিসির বিমানবন্দর ছেড়ে যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানা।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

লন্ডনে অবস্থানকালে প্রধানমন্ত্রী কমনওয়েলথ নেতাদের একটি অনুষ্ঠান, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত একটি অনুষ্ঠান এবং একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।

এর আগে যুক্তরাষ্ট্র সফরকালে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বিশ্বব্যাংকের অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠান এবং মার্কিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠক, বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট অজয় বঙ্গ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বেশ কয়েকটি বৈঠক ও একটি নাগরিক সংবর্ধনাসহ কিছু পার্শ্ব ইভেন্টে যোগ দেন।

তিনি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানের টোকিওতে চার দিনের সরকারি সফর শেষে ২৯ এপ্রিল ওয়াশিংটন পৌঁছেন।

এর আগে ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ভিভিআইপি ফ্লাইট (বিজি১৪০৩) স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে জাপান বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা এবং রাষ্ট্রীয় গার্ড অব অনার দেওয়া হয়।

প্রধানমন্ত্রী আগামী ৯ মে লন্ডন থেকে ঢাকা ফিরবেন।

সূত্র : বাসস।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31