IMG-LOGO

বৃহস্পতিবার, ৪ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২০ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাসপুলিশ কর্মকর্তাদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান : প্রধান উপদেষ্টাখালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে উন্নত জন্যরাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বরসাবিলা নূর ও তার স্বামী নেহাল সুনন্দ তাহেরডেঙ্গুতে মারা গেলেন আরও ৫ জনদুই কোটি টাকার স্বর্ণসহ 2 জনকে আটক
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘১৫ আগস্টের ঘটনা কারবালাকেও হার মানায়’

‘১৫ আগস্টের ঘটনা কারবালাকেও হার মানায়’

ধূমকেতু নিউজ ডেস্ক : ১৫ আগস্ট বাঙালির জাতীয় জীবনে সবচেয়ে একটি কলঙ্কময় অধ্যায়। সেদিনের ঘটনা কারবালাকেও হার মানায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কারবালায় শিশু-নারীদের হত্যা করা হয়নি, কিন্তু ১৫ আগস্ট শিশু-নারীদেরও তারা ছাড়েনি।

বুধবার (১৬ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা দিয়ে ক্ষমতায় আসেন। এরপরই সংবিধান সংশোধন করে তাদের বিচার হবে না বলে আইন পাস করেছে। খুনিদের বিচারের পথ বন্ধ করে পুরস্কৃত করেছে, তাদের চাকরি দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে।

জিয়ার পর এরশাদও একই কাজ করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি খুনি ফারুক-রশীদদের রাজনৈতিক দল করার সুযোগ দেন। ১৯৮৮ সালে এরশাদ যে নির্বাচন করে, ওই নির্বাচনে ফারুককে রাষ্ট্রপতি পদ দেয়ার প্রস্তাব দেয়।

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জয় বাংলা স্লোগান ও ৭ মার্চের ভাষণ নিষিদ্ধ করা হয় জানিয়ে শেখ হাসিনা বলেন, ঘাতকরা ইতিহাস বিকৃত করে। যে জয় বাংলা স্লোগানে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল, সেই স্লোগান নিষিদ্ধ করে দেয়। অথচ এই ঘাতকরা আমাদের বাড়িতে খাওয়া-দাওয়া করেছে, ঘুমিয়েছে। আবার তারাই বেইমানি করেছে।

জিয়াউর রহমান মানুষের ভোট, ভাত ও কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘তখন মতপ্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। একটা মাত্র রেডিও ও হাতে গোনা কয়েকটি পত্রিকা সব তাদের নিয়ন্ত্রণে ছিল। ক্ষমতায় এসে সেনাবাহিনীর হাজার সৈনিককে নির্মমভাবে হত্যা করেছে জিয়াউর রহমান। একটা করে ক্যু করেছে, আর হত্যা করেছে। তাদের বিচারও হয়নি। সরাসরি ফাঁসি হয়েছে। এমনও দিন গেছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে একই সঙ্গে ১০ জন করে ফাঁসি দেয়া হয়েছে। সারা দেশের কারাগারে এমন হয়েছে। সবাইকে যে ফাঁসি দিয়েছে এমন নয়, কাউকে কাউকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে হত্যা করেছে।

‘উর্দি পরে ক্ষমতায় বসে নিজেকে রাজনীতিবিদ বানানোর চেষ্টা করেন জিয়া। তিনি হ্যাঁ-না ভোট দিয়ে নির্বাচন দেন, সংবিধান স্থগিত করে তিনি ওই নির্বাচন করেন। ভোট কারচুপি, ভোট চুরি তো তখন থেকেই শুরু। এরপর বিএনপি নামে দল গঠন করে,’ যোগ করেন প্রধানমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news