IMG-LOGO

শনিবার, ২৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে’সাংবাদিক নামে কিছু কলঙ্ক আছে, যাদের মানুষ বলা ঠিক না: আমির হামজা‘বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি’প্রহসনের নির্বাচন নয়, সবার অংশগ্রহণ চাই : মিলননন্দীগ্রামে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানান্যাটো সেনারা আফগানিস্তান যুদ্ধে ফ্রন্টলাইন এড়িয়ে গেছে, দাবি ডোনাল্ড ট্রাম্পের‘আমাদের ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না’‘উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে’সারা দেশে ২১ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগগোমস্তাপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভাপত্নীতলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতগাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও অস্ত্রসহ ৩৫ জনকে আটকনাটোর-৩ আসনে বিএনপি প্রার্থীর প্রচারণারাণীনগরে তিন জুয়ারীর দন্ডনাটোর-৩ আসনে নির্বাচনী প্রচারণা শুরু স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন’

‘বাংলাদেশে নিষেধাজ্ঞা দিতে পারে ইউরোপীয় ইউনিয়ন’

ধূমকেতু নিউজ ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের মতো না হলেও অন্যভাবে বাংলাদেশের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নিষেধাজ্ঞা দিতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

গত মঙ্গলবার যুক্তরাজ্যের লন্ডন বাংলা প্রেসক্লাবে লন্ডনে কর্মরত বাংলাদেশি প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

মার্কিন ভিসানীতির ব্যাপারে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ভিসানীতি আমাদের কিছু করতে পারবে না। ভিসানীতি নির্বাচন কমিশনের কোনো আইন নয়। নির্বাচন কমিশনের আইন আর আমাদের দেশের আইন আমাদের ভোটিং বা যাই বলুন এফেক্ট করতে পারে।’

মার্কিন যুক্তরাষ্ট্র যে ভিসানীতি ঘোষণা করেছে, তার তালিকা আপনাদের কাছে আছে কি না। তাতে আপনার নাম আছে কি না?- এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘আই হ্যাভ নো আইডিয়া (আমার কোনো ধারণা নাই)।’

যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ আছে, তারা এই পর্যায়ে (ভিসানীতি দেওয়া) যাবে কি না- এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমি শুনেছিলাম প্রথমে আরও দুই-চারটি রাষ্ট্রের ওপর নাকি আছে। আই অ্যাম নট ভেরি ক্লিয়ার (আমি খুব বেশি পরিষ্কার নই)।’

অন্যান্য রাষ্ট্র বাংলাদেশের ওপর দেবে কি না- এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্রত্যেক রাষ্ট্রের একটি কৌশল আছে। ইউরোপীয় ইউনিয়নের একটা…, নামই বলে ফেললাম। তারা হয়তো অন্যদিকে করবে। নট নেসেসারি আমেরিকান ওয়ে (যুক্তরাষ্ট্রের মতো নয়)। যার যার মতো।’

বিএনপিকে নির্বাচনে আনার ব্যাপারে আপনাদের উদ্যোগ আছে কি না- এমন প্রশ্নের জবাবে এম এ মান্নান বলেন, ‘তাদেরকে আনা না আনার ব্যাপারে আমরা গার্ডিয়ান (অভিভাবক) নই। আমরা তাদের দল সৃষ্টি করি নাই, তারাই তাদের দল সৃষ্টি করেছে। তাদের কর্মসূচি আছে, ম্যানিফেস্টো (ইশতেহার) আছে, অনুষ্ঠান আছে। তাদের আছে, আমাদেরও আছে, অন্যান্য দলেরও আছে। সব দলকে মানতে বাধ্য- সংবিধান, রাষ্ট্র, সরকার।’

তিনি বলেন, ‘তারা (বিএনপি) আসবে, সরকার গঠন করেছে অতীতে। আবার করুক ভোট নিয়ে এসে। কিন্তু সংবিধানকে অবজ্ঞা করে, আইন-কানুন না মেনে, নির্বাচন কমিশনকে অস্বীকার করে এবং বলে, ‘এ থাকলে নির্বাচন করব না, ওমুক প্রধানমন্ত্রী থাকলে আমরা নাই’,- এই ধরনের হঠকারী বক্তব্য কোনো দলীয় বা পার্লামেন্টারি ডেমোক্রেসি অথবা গণতন্ত্রের ভাষা না।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031