IMG-LOGO

শনিবার, ২৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ১ ও ২ নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগরাণীনগরে ডিবি পরিচয়ে গাড়ী ছিনতাইআত্রাইয়ে চাঞ্চল্যকর সুমন হত্যার রহস্য ১৯ মাস পরে উদঘাটন,ডোবা থেকে কঙ্কাল উদ্ধারনিয়ামতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালারাজশাহী-৬ আসনঃ ৪২ ভোট কেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ কেন?নগরীতে পিস স্কুলে পিঠা উৎসবখালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ২৭ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল‘জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি’পাহাড় ধসে ইন্দোনেশিয়ায় নিহত ৭পোরশায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ছয় মাদকসেবীকে জেলহাজতে প্রেরণ‘যেকোনো হামলাকে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে দেখবে ইরান’প্রার্থীকে বিজয়ী করতে পোরশায় নেতাদের দিনরাত গণসংযোগআজ আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীপদ্মা ব্যারাজ নির্মাণকাজ মার্চে শুরুযুবকদের ভোটের প্রতিফলন হোক: আবু সাঈদের কবর জিয়ারত শেষে শফিকুর রহমান
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘আমরা আরেকটি আবেদন গ্রহণ করতে পারি না’

আইনমন্ত্রী

‘আমরা আরেকটি আবেদন গ্রহণ করতে পারি না’

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা অনুযায়ী বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে করা আবেদন গ্রহণ করার সুযোগ নেই। আমরা এ মতামত দিয়ে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়ে দিয়েছি।

আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আবেদন এসেছে তাতে স্থায়ী জামিন ও চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। এর আগে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দুটি শর্তে তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হয়। কাজেই আমরা নতুন করে আরেকটি আবেদন গ্রহণ করতে পারি না। আমাদের এ সুযোগ নেই।

এর আগে আজ রোববার (১ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছেন সেটিই আইনের কথা। আইনগতভাবে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা করার সুযোগ নেই।

মন্ত্রী বলেন, ‘আজ মন্ত্রণালয়ে গিয়ে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে কিনা, এ বিষয়ে ফাইল দেখে মতামত দেওয়া হবে’। তার পরই আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি নাকচ করা হয়।

গত ২৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করে বিদেশে চিকিৎসার আবেদন করেন। এর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আবেদন মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠায়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031