IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঐক্যবদ্ধ শক্তিকে ধরে রেখে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়ার আহ্বান এমপি মিলনেরবাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই স্ত্রী নিহতপুঠিয়ায় বেসরকারি ক্লিনিকে অভিযান, জনবল সংকটে একটি বন্ধরাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎআত্রাইয়ে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধনবন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটনসিরাজগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভাগোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভাতানোরে প্রধান শিক্ষকের ইচ্ছায় চলে স্কুলফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ছাদ ধসে আহত ৪‘১৫০টি গ্যাসকূপ খনন ও ৩টি এলএনজি টার্মিনাল নির্মাণ করা হবে’মান্দার তিন বিলে মৎস্য আহরণ কার্যক্রমের উদ্বোধনসিরাজগঞ্জে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছামহাদেবপুরে স্বর্ণ ব্যবসায়ী আলিফ দত্তের হত্যাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে অঙ্গীকার
Home >> জাতীয় >> লিড নিউজ >> ফিলিস্তিনিদের সমর্থনে ডি-৮-এর যৌথ ঘোষণাপত্র গ্রহণে আহ্বান

ফিলিস্তিনিদের সমর্থনে ডি-৮-এর যৌথ ঘোষণাপত্র গ্রহণে আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ ফিলিস্তিনি জনগণের প্রতি অটল সংহতি ও সমর্থন প্রকাশের জন্য ডি-৮ কমিশনারদের একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণের আহ্বান জানিয়েছেন।

আজ রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনের দু’দিনব্যাপী সভার উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

ডি-৮ মহাসচিব রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম, ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর কমিশনারগণ এবং ডি-৮ সচিবালয়ের কর্মকর্তাগণ বৈঠকে অংশ নিচ্ছেন।

পররাষ্ট্র সচিব তার উদ্বোধনী বক্তব্যে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকার এবং ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের প্রতি বাংলাদেশের অটুট সমর্থন পুনর্ব্যক্ত করেন।

ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নিরপরাধ বেসামরিক জনসাধারণের বিরুদ্ধে ভয়াবহ নৃশংসতার নিন্দা করে, তিনি গাজায় অবিলম্বে সহিংসতা বন্ধ করার আহ্বান জানান এবং নিরপরাধ বেসামরিক লোকদের জীবন বাঁচানোর জন্য সংঘাতপূর্ণ অঞ্চলে মানবিক সহায়তা প্রবেশাধিকার প্রদান করেন।
ডি-৮ কমিশনারগণ এবং ডি-৮ মহাসচিব বাংলাদেশের প্রস্তাবের প্রতিধ্বনি করেন এবং ডি-৮ কমিশনের ৪৭তম অধিবেশনে একটি যৌথ ঘোষণাপত্র গ্রহণ করতে সম্মতি জ্ঞাপন করেন।

একটি অর্থনৈতিক জোট হিসেবে ডি-৮-এর ২৬ বছরের অসাধারণ যাত্রার প্রশংসা করে, পররাষ্ট্র সচিব ডি-৮ সদস্য রাষ্ট্রগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই অর্থনৈতিক সহযোগিতার বাস্তব ফলাফল প্রদানের জন্য কমিশনারদের প্রতি আহ্বান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের ৮ এপ্রিল দশম ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্টের কাছ থেকে ডেভেলপিং-এইট অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের (ডি-৮) চেয়ারম্যানশিপ গ্রহণ করেন।

সূত্র: বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031