IMG-LOGO

বুধবার, ১৫ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় মচমইল ডিগ্রি কলেজে সাংস্কৃতিক সন্ধ্যায় মাতাল জনপ্রিয় ব্যান্ড DRIFTLINEমিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক: ভিডিও ভাইরালপুঠিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনমান্দায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাত, ৪দিনেও মামলা নেয়নি পুলিশতানোরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনপুঠিয়ায় খাল খননের উদ্বোধনী করলে সংসদ অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলমান্দায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনরণবীর-দীপিকার সংসার ভাঙার খবর গুজব নাকি সত্যি?সিংড়ায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণনন্দীগ্রামে নানা আয়োজনে বর্ষবরণপাঁচ দিনের মাথায় ভ্যানচালক মিঠু হত্যার প্রধান আসামী রিফাত গ্রেপ্তারনিয়ামতপুরে পুলিশ দেখে মাদক ব্যবসায়ী দিলেন ভৌঁ-দৌড়, পড়লেন কাদাতে, অতঃপর…বাগমারায় ইউএনও মাহবুবুল ইসলামকে বিদায় সংবর্ধনা‘আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য’হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘সমৃদ্ধ ব-দ্বীপ গড়তেই শতবর্ষ মেয়াদি ডেল্টা প্ল্যান’

‘সমৃদ্ধ ব-দ্বীপ গড়তেই শতবর্ষ মেয়াদি ডেল্টা প্ল্যান’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে জলবায়ুর অভিঘাত মোকাবেলাসহ বিভিন্ন সমস্যার সমাধানে সরকার ‘ডেল্টা প্ল্যান-২১০০’ প্রণয়ন করেছে।

প্রধানমন্ত্রী বুধবার সকালে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গার একটি তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা বলেন।-খবর বাসসের

তিনি বলেন, নিরাপদ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহনীয় সমৃদ্ধশালী ব-দ্বীপ গড়ার লক্ষ্য নিয়েই তার সরকার বাংলাদেশ ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ প্রণয়ন করেছে।

শেখ হাসিনা বলেন, বিশেষত এটি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে অতিক্রম করে দীর্ঘমেয়াদে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জল ও খাদ্য সুরক্ষার পাশাপাশি পরিবেশের স্থিতিশীলতা নিশ্চিত করবে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পর্বটি টেবিলে উত্থাপিত হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ উচ্চতর পর্যায়ের ৩টি জাতীয় অভীষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত।

‘যেগুলো হচ্ছে- ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণ এবং এই একই সময়ের মধ্যে মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং ২০৪১ সাল নাগাদ একটি উন্নত সমৃদ্ধ দেশের মর্যাদা অজন করা।’

শেখ হাসিনা এ সম্পর্কে আরও বলেন, আন্তঃদেশীয় পানিসম্পদ ব্যবস্থাপনা, নৌপরিবহন স্যানিটেশন ইত্যাদি সংশ্লিষ্ট সব খাত বিবেচনায় রেখে দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার জন্য একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ অপরিহার্য ছিল।

তিনি বলেন, ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’ একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা সমগ্র একুশ শতকব্যাপী ১৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়িত হবে।

প্রধানমন্ত্রী বলেন, এই মহাপরিকল্পনার আওতায় প্রথম পর্যায়ে ২০৩০ সালের মধ্যে ৮০টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৭ বিলিয়ন ইউএস ডলার, যা জিডিপির আড়াই শতাংশ। ৮০টি প্রকল্পের মধ্যে বর্তমানে ২৭টি প্রকল্প সরকার এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন রয়েছে।

তিনি বলেন, ডেল্টা ফান্ডের কাঠামো ও ফান্ড পরিচালনার জন্য নীতিমালা প্রণয়নের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন।

এ প্রসঙ্গে ১০ বছর মেয়াদি প্রথম প্রেক্ষিত পরিকল্পনা (২০১০ থেকে ২০২১) এবং দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-৪১) প্রণয়নেও সরকারের পদক্ষেপ উল্লেখ করেন তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031