IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসননর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধন
Home >> নগর-গ্রাম >> মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২

মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২

মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২

মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মান্দা

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় একটি ফিলিং স্টেশনে কিশোর গ্যাংয়ের হামলায় পাম্প মালিকসহ দুইজন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সতিহাট সরকার ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ফিলিং স্টেশনের মালিক তপন কুমার সরকার (৬৮) এবং দুর্গাপুর গ্রামের কৃষক বাচ্চু (৩৫)। আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আবুল কালামের ছেলে সুমন একটি কন্টেইনার নিয়ে এসে ৬ হাজার টাকার ডিজেল নেওয়ার চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, তিনি এর আগেও ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে বেশি দামে কালোবাজারে বিক্রি করেছেন। এদিন তিনি সিরিয়াল ভেঙে তেল নেওয়ার চেষ্টা করলে লাইনে দাঁড়ানো কৃষকদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়।
এ সময় পরিস্থিতি জানতে এগিয়ে গেলে সুমন ও তার সহযোগীরা পাম্প মালিক তপন কুমার সরকারের ওপর হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে কৃষক বাচ্চুও হামলার শিকার হন। তাঁর অভিযোগ, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি আহত হন।

ফিলিং স্টেশনের ম্যানেজার রানা পারভেজ জানান, সুমন এলাকায় বখাটে হিসেবে পরিচিত এবং তার নেতৃত্বে একটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এই গ্যাংয়ের সহযোগিতায় সে নিয়মিত তেল নিয়ে কালোবাজারে বিক্রি করেন বলে অভিযোগ পাওয়া যায়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news