IMG-LOGO

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধনবাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলাতানোরে রুগ্ন ছাগলের বাচ্চা বিতরণ, অতঃপর তোলপাড়জনসংখ্যা অভিশাপ নয়, শিক্ষাব্যবস্থা পরিবর্তনে জনশক্তিতে রূপান্তর করতে হবে : শিক্ষামন্ত্রীনওগাঁয় ৭ কিলোমিটার খাল পুন:খনন কাজের উদ্বোধনকরজগ্রাম খাঁনপুকুর বাজারে বিকাশের দোকানে দিনে-দুপুরে চুরিরাজশাহীতে মরহুম বিএনপি নেতার পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনুগণভোটের রায়কে উপেক্ষা করে সরকার জনগণের সাথে প্রতারণা করছে: ডা. জাহাঙ্গীরইরান-যুক্তরাষ্ট্র আলোচনা কভারে বিশ্বের অর্ধশত সাংবাদিক পাকিস্তানেনওগাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় সদর উপজেলা প্রশাসনের সহায়তারাণীনগরে পুকুর খননকালে মিলল মরিচাধরা থ্রি-নট-থ্রি বন্দুকের অংশ উদ্ধারআলীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়গোমস্তাপুরে বিএমডিএর বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসকগোদাগাড়ীর দ্বীপ চরের চাষিদের ডিজেলের জন্য নাভিশ্বাস
Home >> জাতীয় >> ‘রাষ্ট্রপতির ভাষণ সরকারের অভূতপূর্ব সাফল্যের খতিয়ান’

‘রাষ্ট্রপতির ভাষণ সরকারের অভূতপূর্ব সাফল্যের খতিয়ান’


ধূমকেতু নিউজ ডেস্ক : জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেছেন, রাষ্ট্রপতির এই ভাষণে গত এক যুগে জাতীয় উন্নয়ন অগ্রগতিতে বর্তমান সরকারের অভূতপূর্ব সাফল্যের খতিয়ান অত্যন্ত বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা হয়েছে।

আজ বুধবার ছিল রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার দ্বিতীয় দিন। গত ১৮ জানুয়ারি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। আজ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর ও ৭১ বিধির নোটিশের কার্যক্রম স্থগিত করা হয়।

গতকাল ১৯ জানুয়ারি চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন। সরকারি দলের সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ এ প্রস্তাব সমর্থন করেন। আজ আলোচনায় অংশ নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, সরকারি দলের মোতাহার হোসেন, সোলায়মান হক জোয়ারদার, জয়নাল আবেদীন খান, সামির উদ্দিন আহমেদ শিমুল, আবদুল আজিজ, এসএম শাহজাদা, সাজেদা খানম এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।

আলোচনায় অংশ নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলার পাশাপাশি বাংলাদেশ বিমান আবার বিভিন্ন গন্তব্যে যাত্রী পরিবহন শুরু করেছে। অতীতের যে কোন সময়ের তুলনায় দেশের বেসামরিক বিমান ব্যবস্থাপনা অনেক উন্নত। যাত্রী পরিষেবা নিরাপত্তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা আন্তর্জাতিক মানে উন্নত করা হয়েছে। বর্তমান সরকার আমলে বিমান বহরে নতুন নতুন অত্যাধুনিক যাত্রীবাহি বিমান যুক্ত করা হয়েছে।

তিনি বলেন, এর বাইরে সিভিল এভিয়েশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছে। গত ২৮ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ উদ্বোধন করেছেন। এছাড়া সিলেট বিমান বন্দরসহ দেশের অন্যান্য বিমানবন্দরগুলোর সম্প্রসারণ কাজও চলছে।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারির প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি দ্রুত পুনরুদ্ধারের প্রয়াসের ফলে দেশ বর্তমানে আবার ঘুরে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচির বাস্তবায়নের ফলে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

তারা বলেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, প্রজ্ঞা, সময়োপযোগী সিদ্ধান্ত ও পদক্ষেপের ফলে এটা সম্ভব হয়েছে। আর এ সাফল্য আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

সরকারি দলের সদস্যরা বলেন, করোনা মহামারি মধ্যেও সরকারের বাস্তবায়নাধীন ২৪টি মেগা প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এ সব প্রকল্প বাস্তবায়ন শেষ হলে দেশের আর্থ-সামাজিক অবস্থা বদলে যাবে।

এদিকে আজ সংসদে আয়োডিন যুক্ত লবন বিল, ২০২১ উত্থাপন করা হয়েছে। শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বিলটি উত্থাপন করেন।- বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031