IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২২ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু’পোরশায় ইফার যাকাত ফান্ড থেকে ১৪ জনকে সাহায্য প্রদানপোরশায় প্রাণীসম্পদ দপ্তরের উদ্যেগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মাঝে ছাগী বিতরণনিয়ামতপুরে সরকারি বরাদ্দের খেজুর বিতরণ‘ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে’কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর হলেন একেএম আলী মহসীনআজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনআত্রাইয়ে হোলি উৎসবে মদপানে ১জনের মৃত্যু : তিনজন হাসপাতালেপুঠিয়ায় ফুটপাতে চাঁদা মুক্ত করতে মাঠে নামলেন এমপির পুত্রদুর্গাপুরে ভিজিএফ কার্ড নিয়ে দ্বন্দ্বে ইউপি চেয়ারম্যানকে মারধরপুঠিয়ায় ৪ ফার্মেসির ২০ হাজার টাকা অর্থদণ্ডবাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিতপাকিস্তানকে উড়িয়ে দিল ৮ উইকেটের বিশাল জয় বাংলাদেশেরপুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় এক সেনা সদস্য আহতআহত হলেও নিরাপদ আছেন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
Home >> জাতীয় >> লিড নিউজ >> পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলে দ্রুত নবায়নের আহ্বান

পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলে দ্রুত নবায়নের আহ্বান

ধূমকেতু নিউজ ডেস্ক : বিদেশ গমনেচ্ছু কর্মীদের মধ্যে যাদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম রয়েছে তাদের দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পাওয়ার আবেদন করতে হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত ৩০ মে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশ গমনেচ্ছু কর্মীদের পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম থাকলে বিমানের টিকেট ইস্যু না করার বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বলা হয়েছে।

তাই যে সকল বাংলাদেশি কর্মীর পাসপোর্টের মেয়াদ ৬ মাসের কম রয়েছে তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে পাসপোর্ট রিনিউ বা নতুন পাসপোর্ট পাওয়ার আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিদেশগামী কর্মীদের যাত্রা ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে এ আহ্বান জানানো হয়েছে।
সূত্র : বাসস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728