IMG-LOGO

বুধবার, ২৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসননর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ উদ্বোধনগোমস্তাপুর জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনিব্র্যাকের আয়োজনে কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নে প্রশিক্ষণপোরশায় তেঁতুলিয়া ইউপি’র উম্মুক্ত বাজেট ঘোষনাপোরশায় জাতীয় পুষ্টি সপ্তাহে ফুড বাস্কেট বিতরণফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধননিয়ামতপুরে প্রায় আড়াই লাখ টাকার ৮০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২নওগাঁয় সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তারযমুনা গ্রুপে ম্যানেজার নিয়োগ, ঢাকায় কর্মস্থলসিরিজ জয়ের মিশনে মাঠে নামছে টাইগাররা‘৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে’দুই বাংলায় মুক্তি পেতে যাচ্ছে বুবলীর সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’

‘হাদির হত্যাকারীদের ফেরত আনতে জোর প্রচেষ্টা চালাবো’

ধূমকেতু নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, হাদির হত্যাকারীদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি যেন ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাদের ফেরত দিতে বলেন। আমরা তাদের ফেরত আনার জন্য জোর প্রচেষ্টা চালাবো।

সোমবার কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশে মব কালচারকে কখনো আর এগোতে দেবো না, এটা বন্ধ করতে হবে এবং এটা বাংলাদেশ থেকে বিলুপ্ত হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, কোনো সন্ত্রাসীকে, অস্ত্রধারীকে, চাঁদাবাজকে, সংঘবদ্ধ ক্রিমিনালকে আইনের বাইরে থাকতে দেবো না। তাদের আইনের আওতায় নিয়ে আসবো, সেটা আমাদের প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি। পাশাপাশি জনপ্রত্যাশাও তাই।

কক্সবাজার নিয়ে সালাহউদ্দিন আহমদ জানান, বিচ ম্যানেজমেন্ট কমিটি গঠন করে কক্সবাজার সমুদ্রসৈকতকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবেন। শহরজুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি শহরে টমটম নিয়ন্ত্রণ করার কথাও জানান তিনি।

এছাড়া উখিয়া-টেকনাফ রুটে মাদক চোরাচালান বন্ধের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ