IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লটারি বাতিল, পরীক্ষার ভিত্তিতে স্কুলে ভর্তিরাণীনগরে গাঁজাসহ আটক ২গোদাগাড়ীতে খালেদা জিয়া ও ব্যারিস্টার আমিনুল হক ও আসাদুজ্জামানের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিলরাসিক নবনিযুক্ত মাননীয় প্রশাসক রিটনকে ফুলেল শুভেচ্ছাবাসাবাড়ি, মার্কেট, মসজিদ,মাজার সব খানেই জটলাকাজে আসছেনা ভিক্ষুক পুর্নবাসন কার্যক্রমনন্দীগ্রামের দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন এমপি মোশারফবিএনপি জুলাই সনদের আলোকেই পথ হাঁটবে: আইনমন্ত্রীনগরীতে রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ঈদ সামগ্রী বিতরণহযরত শাহ মখদুম রুপোশ (রহঃ) এর মাজার জিয়ারত করলেন রাসিক প্রশাসকপুঠিয়ায় সেমাই ও বেকারিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানতারাগঞ্জে প্রয়াসের ইফতার ও দোয়া মাহফিল‘নাটোরের মাটিতে কারো কোন অন্যায় নির্যাতন মেনে নেয়া হবে না’রাজশাহী জেলা পরিষদ নতুন প্রশাসক হিসেবে যোগদান করলেন এরশাদমান্দায় কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড বসতবাড়িসহ ফসলের খেতঅসময়ের কালবৈশাখী ঝড়ে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি
Home >> জাতীয় >> টপ নিউজ >> এইচএসসি পরীক্ষা আয়োজনে মন্ত্রণালয়ে ৩ প্রস্তাব

এইচএসসি পরীক্ষা আয়োজনে মন্ত্রণালয়ে ৩ প্রস্তাব

এইচএসসি পরীক্ষা

ফাইল ফটো

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনার কারণে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে চলমান শিক্ষাবর্ষে সরকার প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত ইতোমধ্যে জানিয়েছে। তবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষার আয়োজন করতে চায় শিক্ষা মন্ত্রণালয়।

আগামী ৩০ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে পরীক্ষা আয়োজন সংক্রান্ত বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি তুলে ধরবেন বলে জানা গেছে।

এ পরীক্ষা আয়োজনে শিক্ষাবোর্ড থেকে তিনটি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব প্রস্তাব বর্তমানে পর্যবেক্ষণ চলছে।

প্রস্তাবগুলো হলো- পরীক্ষার কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষার আয়োজন করা, সিলেবাস ও নম্বর কমিয়ে অল্প সময়ের মধ্যে পরীক্ষা শেষ করা, বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের মূল বিষয়গুলোর পরীক্ষা নিয়ে মূল্যায়নের মাধ্যমে পরীক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির মধ্যে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজন নিয়ে বিপাকে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন পরিস্থিতির মধ্যে কীভাবে পরীক্ষা আয়োজন করা যায়- সে বিষয়ে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডকে প্রস্তাব তৈরি করে পাঠাতে বলা হয়। পরীক্ষা আয়োজনে ২৪ সেপ্টেম্বর আন্তঃবোর্ডের সভায় সব বোর্ডের চেয়ারম্যানদের পরামর্শে তিনটি প্রস্তাব তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, করোনার বিস্তার রোধে গত ১৭ মার্চ থেকে কয়েক ধাপে আগামী ৩ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728