IMG-LOGO

শনিবার, ৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্রগিটারিস্ট শিশিরকে নিয়ে নতুন লাইনআপ ঘোষণাঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতারএখন পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছে ২৪৫টিতানোরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত‘দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে’নওগাঁয় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধর ও লুটের অভিযোগবাগমারার তাহেরপুরে ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ডসিংড়ায় মরদেহ উদ্ধারে গিয়ে হামলার শিকার এসআইসহ তিন পুলিশ সদস্যগাজীপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়েছে ১৫টি দোকানফুলবাড়ীতে রাতের আঁধারে ১ হাজার কলা গাছের কলা ধ্বংসআত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামীর আত্মহত্যানন্দীগ্রামে যুবদল-ছাত্রদলের ৯ নেতা বহিষ্কারপোরশা সীমান্তে বিজিবি টহলদল মালিক বিহীন ভারতীয় গরু আটকপোরশায় কৌটি টাকা নিয়ে উধাও এনজিও পরিচালক জহুরুল গ্রেফতার
Home >> জাতীয় >> কঙ্গোর বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা

কঙ্গোর বিমানবন্দরের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা

ধূমকেতু নিউজ ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত কঙ্গোর মনুস্কো বিমানবন্দর সুরক্ষার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা। শুক্রবার পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাসসের।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত ওই বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। বিমানবন্দরটির সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত।

মনুস্কো বিমানবন্দরটি বাংলাদেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। বিমানবন্দরটির নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন-১৪-এর নারী শান্তিরক্ষীরা।

রোটেশনের কমান্ডার বাংলাদেশ পুলিশের মেরিনা আক্তার বলেন, ‘আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা ও গর্বের সঙ্গে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।’

মেরিনা আক্তার আরও বলেন, ‘কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী, বরাবরের মতো এবারও আমরা সফল হব। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে কাজ করে চলছি নিরন্তর।’

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিদেশ-বিভুঁইয়ে সংঘাতময় দেশগুলোতে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গোবাসীর মনে নতুন আশা জাগিয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728