IMG-LOGO

রবিবার, ৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের আপোষহীন জনপ্রিয় নেতা: ভূমিমন্ত্রীপুঠিয়ায় ২০০ লিটারের অধিক চোলাই মদ ধ্বংসগোমস্তাপুরে কৃষকদলের বর্ধিত সভাখোকশাবাড়ী নতুন পশুর হাট বসানোর লক্ষ্যে ইউনিয়নবাসীর বিরাট মতবিনিময় সভামাদক-বাল্যবিয়ে প্রতিরোধে ইমাম-মোয়াজ্জিনদের ভূমিকা চান এমপি ফজলে হুদা বাবুলরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাপুঠিয়ায় ইজিবাইক মালিক সমিতির কমিটি গঠনপিস স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসবসিরাজগঞ্জ জেলা প্রশাসকের পাবলিক লাইব্রেরী পরিদর্শন ও মতবিনিময় সভাতারাগঞ্জের আলমপুরে পুকুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুসিরাজগঞ্জ জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানবিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামান রিমান্ডেকড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামরাজশাহীতে “১১নং ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৬, সিজন-১ এর কার্যক্রম ও রেজিস্ট্রেশনের উদ্বোধনবাঘায় যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ফুটবল একাডেমীর উদ্বোধন করেন এমপি চাঁদ
Home >> জাতীয় >> লিড নিউজ >> চাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে

চাঁদাবাজ-সন্ত্রাসীর তালিকা করে খুব শিগগির ব্যবস্থা নেওয়া হবে

ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁদাবাজ, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের তালিকা করে তাদের বিরুদ্ধে খুব শিগগির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার দুপুর ১টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে বুধবার বেলা ১১টায় স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপি হেডকোয়ার্টার আসেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মো. সরওয়ারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পৌনে একটায় ডিএমপির হলরুমে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা। জনগণের জনমনে স্বস্তি প্রদান করা। সেজন্য পুলিশের ভূমিকা অগ্রগণ্য। যেহেতু বাংলাদেশে বিগত সময়ে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা ছিল, এতে অন্যান্য সকল প্রতিষ্ঠানের মত পুলিশ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষ যাতে মনে করে পুলিশ সত্যিকার অর্থে জনগণের বন্ধু। আমি সকল পুলিশের কর্মকর্তাদের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পেয়েছি, তারা জনগণের কল্যাণে দেশ ও জনগণের কল্যাণে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। প্রতিষ্ঠান হিসাবে অতীতে পুলিশের কপালে যে কালিমা লেপে দেওয়া হয়েছিল, সেজন্য তারা নিজেরা দায়ী নয়। ফ্যাসিবাদী রেজিমের কারণে কিছু সংখ্যক লোক সেই কর্মকাণ্ড চালিয়েছে, যার দোষটা পুলিশের ওপর এসে পড়েছে। এজন্য প্রতিষ্ঠান দায়ী নয়। প্রতিষ্ঠান এমনভাবে দাঁড় করাতে হবে, যাতে প্রাতিষ্ঠানিক সিস্টেমে কাজ করে। কোনো ব্যক্তিতান্ত্রিক সিস্টেম যাতে গড়ে না ওঠে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ব্যক্তির স্বৈরতান্ত্রিক কোনো ব্যবস্থা যেন গড়ে না ওঠে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। আইন যেভাবে বলে পুলিশ সেভাবেই কাজ করবে। আমি আশা করি, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে পুলিশ জনগণের পক্ষে দেশের পক্ষে কাজ চালিয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমরা খুব শিগগিরই দেশব্যাপী চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করব, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যারা অস্ত্রধারী, সন্ত্রাসী দাগী আসামি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে- তাদেরও একটা তালিকা প্রণয়ন করা হচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বিশ্বস্বীকৃত নির্বাচনের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। তাই আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করা ঠিক হবে না।’

তিনি জানান, দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই তিনি মন্ত্রণালয়ে চেইন অব কমান্ড প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন। কোনো নিম্নপদস্থ কর্মকর্তা যেন তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে ডিঙ্গিয়ে সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ না করেন—সে ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তবে প্রয়োজন মনে করলে মন্ত্রী, পুলিশ কমিশনার বা আইজিপি যে কোনো স্তরে যোগাযোগ করতে পারবেন। নিচ থেকে উপরে যোগাযোগের ক্ষেত্রে চেইন অব কমান্ড বজায় রাখতে হবে, কিন্তু ওপর থেকে প্রয়োজনে যে কোনো পর্যায়ে যোগাযোগ করা নিয়মসিদ্ধ। এ বার্তা ইতোমধ্যে বিভাগীয় সকল কর্মকর্তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

ঢাকার যানজট প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি বড় সমস্যা এবং এ বিষয়ে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে ট্রাফিক বিভাগের সঙ্গে সমন্বয় করে এক সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মন্ত্রী উল্লেখ করেন, ব্যাটারিচালিত রিকশার সংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে গেছে এবং ভিআইপি ও প্রধান সড়কগুলোতেও যেখানে নন-মোটরচালিত যান চলাচল নিষিদ্ধ থাকার কথা, সেখানে এসব যান চলাচল করছে। পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে এয়ারপোর্ট রোড হয়ে সচিবালয়মুখী ভিআইপি সড়কে এসব যান চলাচল সীমিত ও নিয়ন্ত্রণ করা হবে। পরে পর্যায়ক্রমে অন্য সড়কেও ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যানজটের পেছনে নাগরিকদের অসচেতন আচরণও দায়ী। অনেকেই ট্রাফিক সিগন্যাল মানেন না, বাম লেন খালি রাখার নিয়ম অনুসরণ করেন না। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার ওপর জোর দেওয়া হচ্ছে। সবার সহযোগিতা পেলে যানজট সমস্যা অনেকাংশে সমাধান সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930