IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানাতানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’নিয়ামতপুরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি ইভাটাকে ১০ লাখ টাকা জরিমানাপুঠিয়ায় ঈদকে সামনে রেখে চলছে বাজার মনিটরিং ব্যবস্থারাণীনগরে অবৈধ রিং জাল পুড়ে বিনষ্ট : মৎস্য অভয়াশ্রম ঘোষণা করলেন ইউএনওনিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল,রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নতানোরে মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা‘‘রক্তের প্রতিশোধ’ নিতে ইরান দ্বিধা করবে না’গোমস্তাপুরে গনহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভাদুর্গাপুরে ঈদুল ফিতর উপলক্ষে ৩০৮৫ পরিবার পেল বিনামূল্যে চালরাণীনগরে বিস্তীর্ণ জুড়ে ইরি-বোরো ধানের সবুজের সমারহমহান স্বাধীনতা দিবস উদযাপনে তরাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> লিড নিউজ >> ‘পরিবেশের উন্নয়নে প্রয়োজনীয় সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে’

‘পরিবেশের উন্নয়নে প্রয়োজনীয় সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে’

ধূমকেতু নিউজ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জনগণকে একটি দূষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ উপহার দিতে মাননীয় প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনাসহ দেশের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সকল কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, পরিবেশকে দূষিত করে এবং জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করে এমন কাজ কাউকেই করতে দেয়া হবে না।

আজ বুধবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত “পরিবেশ বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন: প্রেক্ষাপট ও পরিকল্পনা” শীর্ষক ভার্চুয়াল কর্মশালায় ঢাকাস্থ সরকারি বাসভবন হতে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের পানি, বায়ু, শব্দদূষণসহ সকল প্রকারের দুষণ রোধ করে সার্বিক পরিবেশের উন্নয়নের জন্য আন্তঃমন্ত্রণালয় সভা ডেকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নির্ধারণপূর্বক সেভাবে কাজ করা হবে। পরিবেশের উন্নয়নে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সুনির্দিষ্ট নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, যেসকল শিল্পকারখানা তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করেনি তাদের ইটিপি স্থাপনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। সকল শিল্প কারখানার ইটিপি যাতে সবসময় সচল রাখে এজন্য এগুলো অনলাইন মনিটরিং এর আওতায় আনতে যথাদ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার। সভায় পরিবেশ বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে

মস্কো স্টেট ইউনিভার্সিটি অভ সিভিল ইঞ্জিনিয়ারিং এ বাংলাদেশ প্রতিনিধি দলের পরিদর্শন প্রতিবেদন ও সুপারিশ উপস্থাপন করেন যুগ্মসচিব (প্রশাসন) ড. মোঃ আশফাকুল ইসলাম বাবুল। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মোঃ মনিরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তরিকুল ইসলাম প্রমুখ। সভায় মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ অনলাইনে যুক্ত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728