IMG-LOGO

সোমবার, ২০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল যাবে না’মোহনপুর খাঁড়ইল উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, নবীন বরণতানোরে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে টাকা আদায়ের অভিযোগপাম্পগুলোতে কৃত্রিম তেল সংকট তৈরি হচ্ছে, সংসদে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদনন্দীগ্রামে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতিমুলক সভারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩জেলা তাঁতী দলের পক্ষ থেকেজেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদানইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানে যাচ্ছেন প্রতিনিধিরাপোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মোটরসাইকেল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতারমান্দায় মহাসড়ক অবরোধ তিন চালকের বিরুদ্ধে মামলাঅধিক মুনাফার লোভে তেল মজুদ মহাদেবপুরে বন্ধ পাম্পে মিলল৩ হাজার ৯শ লিটার ডিজেলনন্দীগ্রামে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারহড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসকসিংড়ায় এক রাতেই ৬ ট্রান্সফরমার চুরি১৫০ বিঘা জমির ধান নিয়ে বিপাকে কৃষকরামহাদেবপুর প্রেসক্লাবের সভা ওবনভোজন অনুষ্ঠিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ২৪ ঘণ্টায় আরও ৬ হাজার মৃত্যু, শনাক্ত ৪ লাখ

২৪ ঘণ্টায় আরও ৬ হাজার মৃত্যু, শনাক্ত ৪ লাখ

ধূমকেতু নিউজ ডেস্ক : কোনভাবেই বাগে আসছে না করোনা পরিস্থিতি। সময় যত গড়াচ্ছে আরও ভয়ংকর রূপ নিচ্ছে ভাইরাসটি। গত একদিনেও যার আঘাতে প্রাণ হারিয়েছেন বিশ্বের ৬ হাজারের বেশি মানুষ। হানা দিয়েছে আরও ৪ লাখের অধিক মানুষের দেহে। তবে বেঁচে ফিরেছেন প্রায় দুই-তৃতীয়াংশ রোগী।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ১৩ হাজার ২০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৫ লাখ ৬৬ হাজার ২৪৯ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ৬ হাজার ১৯০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ লাখ ৮ হাজার ৬২২ জনে ঠেকেছে। যদিও সুস্থতা লাভ করেছেন ২ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৫৪৭ জন রোগী।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এর পরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়। সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এর মধ্যে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮২ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ করোনার শিকার হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ২৩ হাজার ৬৪৪ জনের।

সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনে করোনা শনাক্ত হয়েছে ৬৫ হাজারের বেশি মানব দেহে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৪ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ১৩ হাজার ৩২ জনের।

প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিত ৫২ লাখ ১ হাজার ৫৭০ জন। প্রাণহানি বেড়ে ১ লাখ ৫৩ হাজার ২২৯ জনে ঠেকেছে।

এছাড়া, রাশিয়া, কলম্বিয়া, স্পেন, আর্জেন্টিনা, পেরু, মেক্সিকো, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ইরাক, ইরান ও চিলিতে ভয়াবহ রূপ নিয়েছে করোনা।

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৮৬ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৬২৩ জনের।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031