IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ২০৮ উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

২০৮ উপজেলা-ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ চলছে

ধূমকেতু নিউজ ডেস্ক : দেশের ২০৮ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদে ভোটগ্রহণ চলছে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

১৫ ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৭৭টির বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। বাকিগুলোর মধ্যে একটি উপজেলায় সাধারণ ও আটটিতে উপনির্বাচন, সাতটি জেলা পরিষদের বিভিন্ন পদেও ভোটগ্রহণ চলছ

ইসি সূত্র জানায়, সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে, শুধু সেসব স্থানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নির্বাচনে শুধু নির্দিষ্ট যানবাহনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

ইসি জানিয়েছে, আট জেলায় ১৫ ইউনিয়ন পরিষদে আজ ভোটগ্রহণ হচ্ছে। এগুলো হলো- পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা ও মন্ডতোষ, ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ও কোরকদি এবং পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর ইউনিয়ন পরিষদ। আরও রয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এবং লোহাগাড়া উপজেলার আমিরাবাদ, লোহাগাড়া ও আধুনগর।

এ ছাড়া রংপুর সদর উপজেলার হরিদেবপুর, চন্দনপাট ও সদ্যপুস্করিণী, লালমোহন উপজেলার ফরাশগঞ্জ ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুরে আজ ভোটগ্রহণ চলছে।

আর যে ৯ উপজেলায় আজ ভোট গ্রহণ চলছে, তা হলো- কুমিল্লার দাউদকান্দিতে সাধারণ, দিনাজপুর সদরে ভাইস চেয়ারম্যান এবং যশোর সদর, চাঁদপুরের মতলব দক্ষিণ, সুনামগঞ্জের জামালপুর, মাদারীপুরের শিবচর, বাগেরহাটের শরণখোলা, খুলনার পাইকগাছা ও নওগাঁর মান্দায় চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে।

ইসি আরও জানিয়েছে, তৃণমূল পর্যায়ে ইভিএম ব্যবহারের অংশ হিসেবে ৯ ইউনিয়ন পরিষদে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে চুয়াডাঙ্গার সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে সব ওয়ার্ডে ইভিএম ব্যবহার করা হচ্ছে। বাকি আট ইউনিয়ন পরিষদে একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে।

ইউনিয়নগুলো হচ্ছে- লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার, বগুড়া সদরের নিশিন্দারা, রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ, নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী, সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ, ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ও লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ।

সাত জেলা পরিষদে ভোট : সাত জেলা পরিষদের মধ্যে মৌলভীবাজার জেলা পরিষদে চেয়ারম্যান এবং হবিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, সাতক্ষীরা, সিলেট ও টাঙ্গাইল জেলা পরিষদের একটি করে ওয়ার্ডে আজ ভোটগ্রহণ চলছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031