IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিতমহাদেবপুরে ছাত্রদলের ফ্রিমেডিকেল ক্যাম্প অনুষ্ঠিতবাঘা পৌর কৃষক দলের ওয়ার্ড কমিটির সভাপতি সাহাবুদ্দিন সাধারণ সম্পাদক টুটুলরাজশাহী মেডিক্যালে চিকিৎসা সেবা নিয়ে জনগনের  অভিযোগ, ইন্টার্নদের কর্মবিরতি, রুগীদের চরম দুর্ভোগবাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> দিনাজপুর-জয়পুরহাটে সেচ সম্প্রসারণে ২৫১ কোটি টাকা অনুমোদন

দিনাজপুর-জয়পুরহাটে সেচ সম্প্রসারণে ২৫১ কোটি টাকা অনুমোদন

ধূমকেতু নিউজ ডেস্ক : ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) সভা একটি প্রকল্প অনুমোদন দিয়েছে। প্রকল্পটি চারটি জেলার মোট ২৮টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। এতে খরচ করা হবে ২৫১ কোটি ১৪ লাখ ৭৯ হাজার টাকা।

চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। ‘ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ’ শিরোনামের প্রকল্পটি কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়ন করবে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)।

পরিকল্পনা বিভাগ সূত্র জানায়, প্রকল্পটি দুটি বিভাগের চারটি জেলার মোট ২৮টি উপজেলায় বাস্তবায়ন করা হবে। তার মধ্যে প্রকল্পটি রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার সদর, পীরগঞ্জ, বালিয়াডাঙ্গী, রানীশংকৈল ও হরিপুর উপজেলা; পঞ্চগড় জেলার সদর, বোদা, দেবীগঞ্জ, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা; দিনাজপুর জেলার সদর, বীরগঞ্জ, কাহারোল, বোচাগঞ্জ, চিরিরবন্দর, বিরল, খানসামা, পার্বতীপুর, বিরামপুর, ফুলবাড়ি, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা এবং রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলার সদর, পাঁচবিবি, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলায় প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের প্রধান কার্যক্রমগুলোর মধ্যে ২০০ কিলোমিটার ৩৩টি খাল পুনঃখনন করা, ৬০টি জলাশয় পুনঃখনন করা, ২৫টি সাবমার্জড ওয়্যার নির্মাণ করা, ১৬৫টি (বিদ্যুৎচালিত ৩০টি, সৌরশক্তি চালিত ১৩৫টি) বিদ্যুৎ/সৌরশক্তি চালিত লো-লিফ্ট পাম্প স্থাপন করা, ১৬৫টি (১ হাজার ৫০০ মিটারের ১৪০টি, ৬৫০ মিটারের ২৫টি) ভূ-গর্ভস্থ সেচ নালা নির্মাণ করা, এক হাজারটি (প্রতিটি ৫৯০ মিটার) ভূ-গর্ভস্থ সেচনালা বর্ধিত করা, ৬০টি সৌরশক্তি চালিত পাতকূয়া নির্মাণ করা, ১৬৫টি প্রি-পেইড মিটার কেনা এবং ৯টি অফিস ভবন নির্মাণ করা।

এভাবে ভূ-উপরিস্থ পানির সাহায্যে সেচ কার্যক্রম সম্প্রসারণ ও জলাবদ্ধতা দূরীকরণের মাধ্যমে প্রতিবছর অতিরিক্ত প্রায় ১ দশমিক ৭৭ লাখ মেট্রিক টন ফসল উৎপাদন করা, ৬০টি পাতকূয়া খননের মাধ্যমে স্বল্প সেচের ফসল/সবজি উৎপাদন করা, সেচ কাজে নবায়নযোগ্য সৌরশক্তির ব্যবহার করা এবং প্রকল্প এলাকায় কৃষক প্রশিক্ষণ ও আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা এই প্রকল্পের উদ্দেশ্য।

এ বিষয়ে পরিকল্পনা কমিশনের মতামত হলো প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ধরে রাখাসহ দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031