IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে মোসা: লাইলী (৫২) নামে এক মহিলার বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১১টার সময় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভূক্তভোগি সবিরণ ও তার পরিবার সদস্যবৃন্দ।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতারক মোসাঃ লাইলী, পিতা- মোঃ ফজলুর রহমান এবং মোঃ মিন্টু (৩০) ও মোসাঃ রিমা (২৫) উভয়ের পিতা- সারোয়ার, উভয় সাং- জোর বাগান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা, ওয়ার্ড নং-১৪, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ। গত ডিসেম্বর-২০২৪ ইং তারিখে প্রতারকগণ আমার বাড়ি যায় এতে আমার মেয়ে মোসাঃ তাসমিন নাহার (২৪) কে চাকুরী দেওয়ার বিষয়ে আলাপ আলোচনা করে। এতে আমি চাকুরী নেওয়া কথায় সম্মতি প্রকাশ করিলে গত জানুয়ারী-২০২৫ ইং তারিখ আমি ১০,০০০/- হাজার টাকা ও কাগজপত্র প্রদান করি। এতে আমাকে চাকুরীর অজুহাতে বিভিন্ন সময়ে জানুয়ারী হতে জুন ২০২৫ ইং পর্যন্ত গত ৬ মাসে বিবাদী আমার নিকট হতে কৌশলে নগদ হাতে হাতে ও বিকাশ মাধ্যমে সর্ব মোট ১৪ লক্ষ টাকা গ্রহন করে। তবে আমি প্রতারণার বিষয়টি বুঝতে পারলে আমি-আমার-প্রদানকৃত টাকা ফেরত চাই।

গত বছর কুরবানী ঈদের ৩ দিন পূর্বে প্রতারক লাইলীর নিকট স্থানীয় লোকজন কে সাথে নিয়ে টাকা চাইতে গেলে লাইলী ও তার ছেলে আমাকে অশ্লীল ভাষায় গালি-গালাজসহ মারমুখী আচরণ করে এবং এক পর্যায়ে ২ ও ৩ নং প্রতারক আমাকে মারধর করে বাড়ি হতে বের করে দেয়।প্রতারকদয় আমাকে হুমকি প্রদান করে বলে যে, বেশি বাড়াবাড়ি করলে তোকে কোন টাকা প্রদান করা হবে না, তুই যাহা পারবি করে নিস এবং পরবর্তীর্তে টাকা চাহিতে গেলে আমাকে মারধর সহ প্রান নাশের হুমকি প্রদান করে। লাইলী ও তার ছেলে মেয়ে প্রতারণার আশ্রয় গ্রহন করিয়া আমার থেকে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছে। বিষয়টি আইনগত ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মহোদয় ও সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাছে অকুতি জানান মানুষের বাসায় বাসায় গৃহ পরিচারিকা কাজ করা নিতাত্নই গরিব এক অসহায় মা।

সংবাদ সম্মেলনে অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী অভিযুক্ত লাইলী বিরুদ্ধে আনিত অভিযোগ জানতে তাকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মেয়ে রিমা ফোন রিসিভ করেন এবং উত্তেজিত হয়ে প্রতারণার বিষটি অস্বীকার করে ফোন কেটে দেন।

এ ঘটনার বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম জানান সরকারি চাকুরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার বিষয়ে অভিযোগ এখনো পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31